শেয়ারFacebookWhatsApp

অঙ্গগত বিভাগ কী?

উত্তর: কোনো ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত অঙ্গ-প্রত্যঙ্গে ভাগ করা হলে যে অনুপপত্তি সৃষ্টি হয় তাই অঙ্গগত বিভাগ।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

অঙ্গগত বিভাগ কী?

উদ্দীপক

শিমুল একটি গাছকে তার মূল, কাণ্ড, শাখা, পাতা, ফুল ইত্যাদিতে বিভক্ত করল। রুমা কাচকে তার ঘনত্ব, ভঙ্গুরতা, স্বচ্ছতা ইত্যাদিতে বিভক্ত করল। রবি 'মানুষ' কে সৎ, বিদ্বান ও দীর্ঘকায় ইত্যাদিতে বিভক্ত করল।

ঢাকা কলেজ · 2024

উত্তর

কোনো ব্যক্তি বা বস্তুকে তার অন্তর্গত অঙ্গ-প্রত্যঙ্গে ভাগ করা হলে যে অনুপপত্তি সৃষ্টি হয় তাই অঙ্গগত বিভাগ।

উত্তর

যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিসূচক পদকে একটি মূল সূত্রের ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যেগুলো কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুসারে ক্রমিক বিভাগের ক্ষেত্রে প্রতিটি জাতি বা শ্রেণিকে তার নিকতম উপজাতিতে ভাগ করতে হয় মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যায়না। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি হয় তাকে 'উল্লম্ফন বিভাগ' অনুপপত্তি বলে।

উত্তর

উদ্দীপকে রবি মানুষকে বিভিন্ন গুণে বিভক্ত করায় সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের বিভক্তকরণে একটি সূত্র অনুসরণ করতে হবে। এ নিয়মটি লঙ্ঘন করে যদি একাধিক সূত্র অনুসরণ করা হয়, তাহলে বিভাগটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত বিভাগকে বলে সংকর বিভাগ। যেমন— 'মানুষ' জাতিকে সৎ, ফর্সা ও জ্ঞানী— এ তিনটি উপজাতিতে বিভক্ত করা হলে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটবে। কারণ এখানে একটির পরিবর্তে তিনটি মূলসূত্র (সততা, বর্ণ ও জ্ঞান) অনুসরণ করা হয়েছে । অনুরূপ অনুপপত্তি ঘটেছে উদ্দীপকে রবির কর্মকাণ্ডে। উদ্দীপকের রবি 'মানুষ' পদকে সৎ, বিদ্বান ও দীর্ঘকায় পদে বিভক্ত করেছে। তার এ বিভক্তকরণ প্রক্রিয়ায় সততা, বিদ্যা ও উচ্চতা নামক তিনটি সূত্র অনুসরণ করা হয়েছে। যার ফলে ১ম দৃশ্যকল্পের এই দৃষ্টান্তে সংকর বিভাগজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকে শিমুল ও রুমার বিভক্তকরণে অঙ্গগত বিভাগ ও গুণগত বিভাগ নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার বিভাগের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়ী কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের যৌক্তিক বিভাগ করা যায়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর নয়। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করে কোনো জাতি বা শ্রেণিবাচক পদের পরিবর্তে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। 'যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে । যেমন— উদ্দীপকের শিমুল একটি গাছকে তার মূল, কাণ্ড, শাখা, পাতা, ফুল ইত্যাদিতে বিভক্ত করেছে। অর্থাৎ, এখানে একটি বিশেষ বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে। তাই তার এ কর্মকাণ্ডে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। অপরপক্ষে, যৌক্তিক বিভাগের প্রথম নিয়মটি লঙ্ঘন করে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন গুণে ভাগ করলে বিভাগটি ত্রুটিপূর্ণ হয় । যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে গুণগত বিভাগ অনুপপত্তি বলে। যেমন— উদ্দীপকের রুমা কাচকে তার ঘনত্ব, ভঙ্গুরতা, স্বচ্ছতা ইত্যাদিতে বিভক্ত করে ।অর্থাৎ, সে কাচকে তার বিভিন্ন গুণে ভাগ করেছে। যেহেতু রুমা যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘন করে কোনো বস্তু হিসেবে কাচকে তার বিভিন্ন গুণে ভাগ করেছে, তাই তার এ কর্মকাণ্ডে গুণগত বিভাগ নির্দেশিত হয়েছে। পরিশেষে বলা যায়, অঙ্গগত বিভাগ ও গুণগত বিভাগ উভয়ই দুটি ভিন্ন বিভাগ প্রক্রিয়া। এরূপ ভিন্নতার কারণে শিমুল ও রুমার বিভক্তকরণ প্রক্রিয়া পরস্পর থেকে আলাদা।
HSCLogic 2nd Paperঢাকা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।