দৃশ্যকল্প-১ এ অঙ্গগত ও গুণগত বিভাগ অনুপপত্তি রয়েছে।
দৃশ্যকল্প-১ এ বর্ণিত, ফারহান তার হাতের বইটিকে প্রথমে পৃষ্ঠা, অধ্যায় ইত্যাদিতে ভাগ করে, পরে এটির রং এর ভিত্তিতে ভাগ করে। তার এই বিভাজন প্রক্রিয়ায় দুটি ভুল লক্ষ করা যায়। সে একটি জাতিবাচক পদের পরিবর্তে কোনো বস্তুকে বিভাজন করায় প্রথমত, অসঙ্গত বিভাগ অনুপপত্তি ঘটেছে। দ্বিতীয়ত, বইটিকে রঙের ভিত্তিতে বিভাগ করায় গুণগত বিভাগ অনুপপত্তি ঘটেছে।
যুক্তিবিদরা যৌক্তিক বিভাগের জন্য ছয়টি নিয়মের কথা বলেছেন। তার মধ্যে প্রথম নিয়মটি হলো, যৌক্তিক বিভাগে একটি জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ বর্ণিত ফারহানের ঘটনায় এ নিয়ম লঙ্ঘিত হয়েছে। এ কারণে বলা যায়, দৃশ্যকল্প-১ এ ত্রুটি আছে।