শেয়ারFacebookWhatsApp

অঙ্গগত বিভাগ কী?

উত্তর: অঙ্গগত বিভাগ হচ্ছে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

অঙ্গগত বিভাগ কী?

Mymensingh · 2025

উত্তর

অঙ্গগত বিভাগ হচ্ছে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গে ভাগ করা।

উত্তর

কোনো পদের পূর্ণ ব্যক্ত্যর্থের সুস্পষ্ট বিবৃতিই যৌক্তিক সংজ্ঞা। তাই সংজ্ঞায় পদের গুণগত দিক নিয়ে আলোচনা করে। অপরদিকে, যৌক্তিক বিভাগ হচ্ছে পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। তাই যৌক্তিক বিভাগে পদের পরিমাণগত দিক নিয়ে আলোচনা করে। পদের ব্যক্ত্যর্থে ও জাত্যর্থ পদের দুটি দিক এবং আলাদাভাবে পদে অবস্থান করে। তাই যৌক্তিক বিভাগ যৌক্তিক সংজ্ঞা থেকে পৃথক।

উত্তর

উদ্দীপকের ছক-৩ এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ পরিলক্ষিত হয়েছে। কেননা এখানে একটি জাতিকে তার দুটি বিরল উপজাতিতে ভাগ করে দেখানো হয়েছে। উদ্দীপকে বিভাজন প্রক্রিয়াটি পাঠ্যপুস্তকের 'দ্বিকোটিক বিভাগ' বিষয়কে প্রকাশ করেছে। কেননা এখানে 'ছাত্র' জাতিকে তার অন্তর্ভুক্ত যেসব উপজাতিতে ভাগ করা হয়েছে, সেগুলো পরস্পর বিরুদ্ধ পদ। কোনো জাতিকে তার অন্তর্গত দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে। দ্বিকোটিক বিভাগে একটি জাতিকে মাত্র দুটি উপজাতিতে ভাগ করা হয়। এ উপজাতির কোনো একটির মধ্যে বিশেষ কোনো গুণের উপস্থিতি বুঝালে অন্যটির মধ্যে অনুপস্থিতি বোঝায়। দ্বিকোটিক বিভাগ একটি আকারগত প্রক্রিয়া। এক্ষেত্রে একটি জাতিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার সময় উপজাতি সমন্ত্রে কোনো বাস্তব জ্ঞানের প্রয়োজন হয় না। বিভাগের এ প্রক্রিয়াটি যুক্তিবিদ্যার দুটি, মৌলিক নিয়ম 'বিরোধ নিয়ম' ও 'মধ্যম রহিত নিয়ম'-এর ওপর নির্ভরশীল। উদ্দীপকে ছাত্র জাতিকে প্রথমে তার অন্তর্গত 'মেধাবী' ও 'অমেধাবী' দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করে দেখানো হয়েছে। পরের আবার 'মেধাবী' কে ধনী ও অধনী এ দুটি উপজাতিতে ভাগ করা দেখানো হয়েছে। এ উপজাতিগুলো প্রত্যেকটি বিচ্ছেদক এবং একটি অন্যটির বিভক্ত পদ। সুতরাং ছক-৩ এর নির্দেশিত বিষয়টি দ্বিকোটিক বিভাগ।

উত্তর

উদ্দীপকের ছক-১ এ অতি ব্যাপক বিভাগ এবং ছক-২ এ অব্যাপক বিভাগ অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক বিভাগের তৃতীয় নিয়ম লঙ্ঘন করে বিভাগ করা হয়েছে। অতি ব্যাপক বিভাগ: যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- "বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থের সঙ্গে সমব্যাপক হতে হবে।" অর্থাৎ বিভাজ্য জাতির সংখ্যা ও বিভক্ত উপজাতির মিলিত সংখ্যা সমান হতে হবে। কোনো বিভাগে যদি এই নিয়ম লঙ্ঘন করার ফলে উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে বিভাগটি ভ্রান্ত হবে এবং এরূপ ভ্রান্ত বিভাগকে বলে অতিব্যাপক বিভাগ। অব্যাপক বিভাগ: যৌক্তিক বিভাগের একটি নিয়মে উল্লেখ আছে- "বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মিলিতভাবে বিভাজ্য জাতিটির ব্যক্ত্যর্থের সঙ্গে সমব্যাপক হতে হবে।" একটি বিভাগে যদি এই নিয়ম লঙ্ঘন করার ফলে উপজাতিগুলোর মিলিত সংখ্যা জাতির সংখ্যার চেয়ে কম হয় তাহলে বিভাগটি ভ্রান্ত হবে এবং এরূপ ভ্রান্ত বিভাগকে বলে অব্যাপক বিভাগ। উদ্দীপকে ছক-১ এ 'পথ' কে সড়কপথ, রেলপথ, আকাশপথ, নৌপথ- এর সাথে অতিরিক্ত জনপথ সংযুক্ত করার কারণে বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ পথ এর ব্যক্ত্যর্থের চেয়ে বেশি তাই ছক-১ এর বিভাজন প্রক্রিয়াটি অতিব্যাপক বিভাগ। অপরদিকে, ছক-১ এ সংগীত শ্রেণিকে নজরুল গীতি, লালনগীতি ও লোকগীতি এ বিভাজন করায় আরও অনেক 'গীতি বাদ পড়েছে তাই ছক-২ এর বিভক্ত উপজাতিগুলোর ব্যক্ত্যর্থ মূল জাতির ব্যক্ত্যর্থের চেয়ে কম। তাই ছক-৩ এর বিভাজন প্রক্রিয়াটি অব্যাপক বিভাগ
HSCLogic 2nd PaperMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।