সংকর বিভাগ অনুপপত্তি কেন ঘটে?
উত্তর: একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করার কারণে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে থাকে। যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী একই সময়ে একটিমাত্র মূলনীতি গ্রহণ করতে হয়। যদি কোনো কারণে একই সাথে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয় তাহলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। যেমন— একই সাথে সততা, রং এবং শিক্ষার ভিত্তিতে মানুষকে সৎ, ফর্সা ও শিক্ষিত এ তিন শ্রেণিতে ভাগ করলে সংকর বিভাগ অনুপপত্তি ঘটে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সংকর বিভাগ অনুপপত্তি কেন ঘটে?
উত্তর