কোনো শ্রেণিকে যখন একটি গুণের ভিত্তিতে বাছাই করা হয় তখন তাকে কী বলে? উদাহরণসহ লেখো।
উত্তর: কোনো শ্রেণিকে যখন একটি গুণের ভিত্তিতে বাছাই করা হয় তখন তাকে যৌক্তিক বিভাগ বলে। যৌক্তিক বিভাগে একটি সূত্র বা নীতির ভিত্তিতে কোনো উচ্চতর শ্রেণিকে তার অন্তর্গত নিম্নতর শ্রেণিসমূহে বিভক্ত করা হয়। অর্থাৎ যৌক্তিক বিভাগে সর্বদা একটি মূলনীতি হিসেবে একটি গুণ অনুসরণ করা হয় - এবং সেই গুণের ভিত্তিতে শ্রেণিবাচক পদটিকে বিভক্ত করা হয়। যেমন- 'সততা' নামক মূলনীতির ওপর ভিত্তি করে মানুষ পদকে যৌক্তিকভাবে দুই ভাগে বাছাই করা যায়। যথা- সৎ মানুষ ও অসৎ মানুষ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
কোনো শ্রেণিকে যখন একটি গুণের ভিত্তিতে বাছাই করা হয় তখন তাকে কী বলে? উদাহরণসহ লেখো।
উত্তর