শেয়ারFacebookWhatsApp

সংকর বিভাগের সংজ্ঞা দাও।

উত্তর: কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করলে সংজ্ঞায় যে ত্রুটি হয় তাকে সংকর বিভাগ বা সংকর বিভাগ অনুপপত্তি বলে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সংকর বিভাগের সংজ্ঞা দাও।

উদ্দীপক

তামিম একটি মূলনীতি ধরে উদ্ভিদকে ভাগ করলো সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ। কিন্তু মেহেদী কোনো মূলনীতি ছাড়াই ভাগ করলো বাংলাদেশি খেলোয়ার ও অবাংলাদেশি খেলোয়ার। তারপর বাংলাদেশিদের ভাগ করলো ফুটবলার-অফুটবলার।

নটরডেম কলেজ · 2024

উত্তর

কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে একাধিক মূলনীতি গ্রহণ করলে সংজ্ঞায় যে ত্রুটি হয় তাকে সংকর বিভাগ বা সংকর বিভাগ অনুপপত্তি বলে।

উত্তর

অঙ্গগত বিভাগকে যথার্থ বিভাগ বলা যায় না। যৌক্তিক বিভাগে একটি জাতিকে তার অন্তর্ভুক্ত উপজাতিতে বিভক্ত না করে কোনো ব্যক্তি বা বস্তুকে বিভিন্ন অংশে বিভক্ত করা হলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটে। যেমন- একজন মানুষকে তার হাত, পা, চোখ, মাথা, কান ইত্যাদি অঙ্গ-প্রত্যঙ্গে বিভক্ত কুলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটে । তাই অঙ্গগত বিভাগ যথার্থ বিভাগ প্রক্রিয়া নয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের দিকটি নির্দেশ করে। যৌক্তিক বিভাগে শ্রেণিবাচক পদের ব্যত্যর্থের বিশ্লেষণ করা হয়। এক্ষেত্রে একটি মূলনীতি অনুসরণ করা হয়। অর্থাৎ একটি মূলসূত্র বা নীতির ভিত্তিতে কোনো শ্রেণি বা জাতিকে তার অন্তর্ভুক্ত নিম্নতর শ্রেণি বা উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। যেমন- 'জীব' একটি জাতিবাচক বা শ্রেণিবাচক পদ। এ পদকে 'বুদ্ধিবৃত্তি' নামক মূলনীতির ভিত্তিতে 'মানুষ' ও 'অন্যান্য প্রাণী' এ দুটি উপজাতিতে বা উপশ্রেণিতে ভাগ করা যায়। এরূপ বিভক্তকরণ প্রক্রিয়াই হলো যৌক্তিক বিভাগ। অনুরূপ বিভক্তকরণ প্রক্রিয়া উদ্দীপকের তামিমের বিভাগে পরিলক্ষিত হয়। উদ্দীপকের তামিম একটি মূলনীতি ধরে উদ্ভিদকে সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদ হিসেবে ভাগ করল। তার এই বিভাগে 'পুষ্পত্ব' নামক মূলনীতির আলোকে 'উদ্ভিদ' পদকে 'সপুষ্পক' এবং অপুষ্পক' পদে বিভক্ত করা হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের তামিমের বিভাগে যৌক্তিক বিভাগ ধারণার প্রতিফলন ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ তথা যৌক্তিক বিভাগের তুলনায় দৃশ্যকল্প-২ তথা দ্বিকোটিক বিভাগের সুবিধাসমূহ বিশ্লেষণ করা হলো— উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ তামিমের বিভাগে পরিলক্ষিত যৌক্তিক বিভাগ হলো কোনো জাতি বা শ্রেণিবাচক পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। যখন কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে তার অন্তর্গত বিভিন্ন উপজাতি বা উপশ্রেণিতে বিভক্ত করা হয় তখন তাকে যৌক্তিক বিভাগ বলে । অপরপক্ষে, উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মেহেদী কোন মূলনীতি ছাড়াই ভাগ করলো বাংলাদেশি খেলোয়ার ও অবাংলাদেশি খেলোয়ার । তারপর বাংলাদেশিদের ভাগ করলো ফুটবলার-অফুটবলার হিসেবে। এখানে একটি জাতিবাচক পদকে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়েছে। তাই এটি দ্বিকোটিক বিভাগের একটি দৃষ্টান্ত। দ্বিকোটিক বিভাগ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো বাস্তব জ্ঞান ছাড়াই একটি জাতিকে দুটি পরস্পর বিরুদ্ধ উপজাতিতে ভাগ করা হয়। যৌক্তিক বিভাগের তুলনায় দ্বিকোটিক বিভাগের কিছু সুবিধা রয়েছে। যৌক্তিক বিভাগ একটি সুশৃঙ্খল প্রক্রিয়া হওয়ায় ছয়টি নিয়ম অনুসরণ করতে হয়। কিন্তু দ্বিকোটিক বিভাগে এমন কোনো নিয়ম অনুসরণ করতে হয় না। আবার, দ্বিকোটিক বিভাগে উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণির ব্যক্ত্যর্থের সমান হয়। এ কারণে দ্বিকোটিক বিভাগে অব্যাপক ও অতিব্যাপক বিভাগ অনুপপত্তির আশঙ্কা থাকে না। এ ছাড়াও বিরোধ নিয়ম ও মধ্যম রহিত নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে এ বিভাগে সংকর ও পরস্পরাঙ্গী বিভাগ নামক অনুপপত্তি ঘটে না। তাই যৌক্তিক বিভাগের তুলনায় দ্বিকোটিক বিভাগ একটি সহজ-সরল প্রক্রিয়া। আলোচনা শেষে বলা যায়, যৌক্তিক বিভাগ ও দ্বিকোটিক বিভাগ উভয় প্রক্রিয়াই বৈধ ও নিয়মসম্মত হলেও যৌক্তিক বিভাগের তুলনায় দ্বিকোটিক বিভাগ অধিকতর সহজ।
HSCLogic 2nd Paperনটরডেম কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।