শেয়ারFacebookWhatsApp

ক্রমান্বয়ে বিভাগ না করলে কোন অনুপপত্তি ঘটে? ব্যাখ্যা করো।

উত্তর: ক্রমান্বয়ে বিভাগ না করলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিসূচক পদকে একটি মূলসূত্রের ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুসারে প্রতিটি জাতি বা শ্রেণিকে ক্রমানুযায়ী তার নিকতম উপজাতিতে ভাগ করতে হবে, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করলে 'উল্লম্ফন বিভাগ' অনুপপত্তি ঘটে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

ক্রমান্বয়ে বিভাগ না করলে কোন অনুপপত্তি ঘটে? ব্যাখ্যা করো।

হলিক্রস কলেজ · 2024

উত্তর

যে কীর্তি বা সূত্রের ভিত্তিতে যৌক্তিক বিভাগ করা হয় তাকে যৌক্তিক বিভাগের মূলসূত্র বলে।

উত্তর

ক্রমান্বয়ে বিভাগ না করলে উল্লম্ফন বিভাগ অনুপপত্তি ঘটে। যৌক্তিক বিভাগে কোনো জাতি বা শ্রেণিসূচক পদকে একটি মূলসূত্রের ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগের ষষ্ঠ নিয়ম অনুসারে প্রতিটি জাতি বা শ্রেণিকে ক্রমানুযায়ী তার নিকতম উপজাতিতে ভাগ করতে হবে, মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না। যৌক্তিক বিভাগের এই নিয়ম লঙ্ঘন করলে 'উল্লম্ফন বিভাগ' অনুপপত্তি ঘটে।

উত্তর

দৃশ্যকল্প-২ এর যৌক্তিক বিভাগে একাধিক মূলসূত্র গ্রহণ করায় যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক বিভাগের জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয় । যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে একই সময়ে একটিমাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যৌক্তিক বিভাগের এই নিয়মটি - অমান্য করে একাধিক মূলনীতি গ্রহণ করলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এই ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ 'নারী' পদটিকে ভাগ করার ক্ষেত্রে একই সময়ে সাহসীকতা, দায়িত্বশীলতা ও পরোপকারীতা এই তিনটি মূলনীতি অনুসরণ করা হয়েছে। অর্থাৎ, এখানে যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যেহেতু দৃশ্যকল্প-২ এ যৌক্তিক বিভাগের দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে একই সময়ে একাধিক মূলনীতি অনুসরণ করে যৌক্তিক বিভাগ করা হয়েছে তাই এখানে সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ এ দ্বিকোটিক বিভাগকে ইঙ্গিত করা হয়েছে। নিচে ইঙ্গিতকৃত দ্বিকোটিক বিভাগের সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করা হলো— কোন জাতিকে তার অন্তর্গত দু'টি বিরুদ্ধ উপজাতিতে বিভক্ত করার প্রক্রিয়াকে দ্বিকোটিক বিভাগ বলে। এ বিভাগ প্রক্রিয়ার কিছু সুবিধা এবং অসুবিধা দুটোই লক্ষ করা যায়। দ্বিকোটিক বিভাগে উপশ্রেণিগুলোর মিলিত ব্যক্ত্যর্থ মূল শ্রেণির ব্যক্ত্যর্থের সমান হয়। এ কারণে দ্বিকোটিক বিভাগে অব্যাপক ও অতিব্যাপক বিভাগ অনুপপত্তির আশঙ্কা থাকে না । এ ছাড়াও বিরোধ নিয়ম ও মধ্যম রহিত নিয়মের ভিত্তিতে প্রতিষ্ঠিত বলে এ বিভাগে সংকর ও পরস্পরাঙ্গী বিভাগ নামক অনুপপত্তি ঘটে না। বস্তুত দ্বিকোটিক রিভাগ একটি সহজ-সরল প্রক্রিয়া। এ পদ্ধতিতে জাতিবাচক পদটিকে শুধু হ্যাঁ-বাচক ও না-বাচক পদে বিভক্ত করতে হয়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মানুষকে 'সামাজিক' ও 'অসামাজিক' এবং সামাজিক মানুষকে আবার 'স্বাধীন' ও 'অস্বাধীন' অর্থাৎ হ্যাঁ-বাচক এবং না-বাচক হিসেবে দেখানো হয়েছে। তাই যেকোনো ব্যক্তি নির্দিষ্ট কোনো নিয়ম ছাড়াই এই বিভাগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। অন্যদিকে, দ্বিকোটিক বিভাগের কিছু অসুবিধা লক্ষ করা যায়। কারণ দ্বিকোটিক বিভাগে নঞর্থক পদ দিয়ে নির্দেশিত উপজাতি সম্পর্কে আমরা সুষ্ঠু জ্ঞান লাভ করতে পারি না। দৃশ্যকল্প-১ এ উল্লিখিত 'অসামাজিক' এবং 'অস্বাধীন' পদ দিয়ে সুনির্দিষ্টভাবে মানুষ সম্পর্কে কিছুই বোঝানো হয় না। পাশাপাশি দ্বিকোটিক বিভাগের নেতিবাচক পদটি আসলে একটি সদর্থক পদের বিরুদ্ধ শব্দ, যা বাস্তব ঘটনাভিত্তিক নয়। আলোচনা শেষে বলা যায়, দ্বিকোটিক বিভাগ হলো পদের বিভক্তকরণের বিকল্প প্রক্রিয়া। দ্বিকোটিক বিভাগ প্রক্রিয়ার কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও সীমিত পরিসরে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSCLogic 2nd Paperহলিক্রস কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।