আকাশ পদটির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?
উত্তর: যৌক্তিক বিভাগে একই সময়ে একটি গ্রহণযোগ্য মূলনীতির ভিত্তিতে কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে তার অন্তর্গত উপজাতিতে বিন্যস্ত করা হয়। যৌক্তিক বিভাগ তাই কেবল কোনো জাতি বা শ্রেণিবাচক পদের ক্ষেত্রে প্রযোজ্য। 'আকাশ' পদটি একটি ব্যক্ত্যর্থহীন পদ। এ পদটির কোনো উপশ্রেণি বা উপজাতি না থাকার কারণে এখানে যৌক্তিক বিভাগের নিয়ম প্রয়োগ করা যায় না । তাই আকাশ পদটির যৌক্তিক বিভাগ করা যায় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
আকাশ পদটির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন?
উত্তর