দৃশ্যকল্প-১ এ যৌক্তিক বিভাগের নিয়ম লংঘন করার দিকটি ফুটে উঠেছে। কারণ এ বিভাগ প্রক্রিয়ায় সংকর বিভাগ অনুপপত্তি ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
যৌক্তিক বিভাগ হলো কোনো পদের ব্যক্ত্যর্থের বিশ্লেষণ। কোনো জাতি বা শ্রেণিবাচক পদকে নির্ধারিত নিয়ম অনুসারে তার অন্তর্গত বিভিন্ন উপজাতি বা উপশ্রেণিতে ভাগ করাকে যৌক্তিক বিভাগ বলে। কোনো পদের যৌক্তিক বিভাগ করার ক্ষেত্রে কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে পালন করতে হয়। যৌক্তিক বিভাগের নিয়ম অনুযায়ী কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় একই সময়ে একটি মাত্র মূলনীতি অনুসরণ করতে হয়, একের অধিক নয়। যদি যৌক্তিক বিভাগের এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় একই সময়ে একের অধিক মূলনীতি গ্রহণ করা হয় তাহলে বিভাগ ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক বিভাগের এ ত্রুটিকে সংকর বিভাগ অনুপপত্তি বলে।
পরিশেষে বলা যায়, কোনো পদের যৌক্তিক বিভাগ করার সময় অবশ্যই এর নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করতে হবে, অন্যথায় যৌক্তিক বিভাগ ত্রুটিপূর্ণ হবে।