ছক-২ এ আমকে বিভিন্ন গুণে ভাগ করা হয়েছে এবং ছক-৩ এ আমগাছকে বিভিন্ন অঙ্গে ভাগ করা হয়েছে। বিধায় এ দুটি বিভাগই ত্রুটিপূর্ণ বিভাগ। কেননা ছক-২ ও ছক-৩ এ দুটি বিভাগই যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম লঙ্ঘন করেছে। একই বিভাগ লঙ্ঘন করলেও এ দুটি বিভাগের পার্থক্য আছে। প্রথম নিয়মটি হলো যৌক্তিক বিভাগে একটি জাতিবাচক পদকে বিভাগ করতে হবে, কোনো ব্যক্তি বা বস্তুকে নয়। এই নিয়মটি লঙ্ঘন কোন ব্যক্তি বা বস্তুকে তার গুণে ভাগ করলে গুণগত বিভাগ অনুপপত্তি ঘটবে এবং কোনো অঙ্গে ভাগ করলে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটবে। ছক-২ এ আমকে গুণের ভিত্তিতে। স্বাদ, বর্ণ ও গন্ধের মধ্যে ভাগ করা হয়েছে। ফলে এ বিভাগ প্রক্রিয়া প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে। ফলে বিভাগ ভ্রান্ত হয়েছে এবং এরূপ বিভাগের নাম গুণগত বিভাগ অনুপপত্তি। ছক-৩ এ আমগাছকে বিভিন্ন অঙ্গের ভিত্তিতে মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফলের মধ্যে ভাগ করা হয়েছে। ফলে এ বিভাগ প্রক্রিয়া প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে। ফলে বিভাগ ভ্রান্ত হয়েছে এবং এরূপ বিভাগের নাম অঙ্গগত বিভাগ অনুপপত্তি