উদ্দীপকের চিত্র-২ দ্বারা যৌক্তিক বিভাগের ১ম নিয়ম লঙ্ঘন করার কারণে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। আর চিত্র-১ এর মাধ্যমে দ্বিকোটিক বিভাগ পরিলক্ষিত হয়।: অঙ্গগত বিভাগ দ্বিকোটিক বিভাগের মতো নিয়মসিদ্ধ হয়নি ।
চিত্র-২ এ যৌক্তিক বিভাগের ১ম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক বিভাগের ১ম নিয়ম অনুযায়ী যৌক্তিক বিভাগে সর্বদা একটি শ্রেণি বা জাতিকে বিভক্ত করতে হয়, কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে নয় । এ নিয়ম লঙ্ঘন করে যদি কোনো শ্রেণি বা জাতির পরিবর্তে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে তার বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ভাগ করা যায় তাহলে বিভাগটি হয় নিয়মবহির্ভূত । তখন যে অনুপপত্তি ঘটে তাকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি বলে। উদ্দীপকের চিত্র-২ এর মাধ্যমে মানুষকে তার অঙ্গপ্রতঙ্গ অর্থাৎ হাত, পা, মাথা ইত্যাদি ভাগ করার কারণে উদ্দীপকে অঙ্গগত বিভাগ অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক বিভাগের ১ম নিয়ম লঙ্ঘন করার কারণে এ অনুপপত্তি ঘটেছে।
অপরদিকে চিত্র-১ দ্বিকোটিক বিভাগ পরিলক্ষিত হয়েছে। দ্বিকোটিক বিভাগ হলো এমন একটি বিভাগ প্রক্রিয়া যেখানে কোনো জাতি বা শ্রেণিকে পরস্পর বিরুদ্ধ দুটি উপজাতিতে ভাগ করা হয়। দ্বিকোটিক বিভাগ একটি নিখুঁত প্রক্রিয়া। এখানে কোনো জাতি বা শ্রেণিকে দুটি বিরুদ্ধ উপজাতিতে ভাগ করার জন্য কোনো নিয়মের প্রয়োজন হয় না। তাই এতে নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তিও ঘটে না। এটি একটি রূপগত প্রক্রিয়া। এই বিভাগ প্রক্রিয়া অন্যান্য যেকোনো পদ্ধতির তুলনায় সহজ ও সুবিধাজনক।
সুতরাং আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, চিত্র-২ দ্বারা নির্দেশিত বিষয় চিত্র-১ এর মতো নিয়মসিদ্ধ হয়নি।