দৃশ্যকল্প-২ এ উল্লেখিত প্রতিবর্তনটির ব্যাখ্যা প্রদান করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ যুক্তিবাক্যের প্রতিবর্তনের রূপটি ফুটে উঠেছে।যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে গ্রহণ করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে।যুক্তিবাক্য একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। প্রতিবর্তনের নিয়ম অনুসারে, 1-যুক্তিবাক্য বিশেষ যুক্তিবাক্য হওয়ায় তার প্রতিবর্তিত হবে বিশেষ যুক্তিবাক্য । পাশাপাশি ।-যুক্তিবাক্য যেহেতু সদর্থক যুক্তিবাক্য তাই এর সিদ্ধান্ত বা প্রতিবর্তিত হবে নঞর্থক যুক্তিবাক্য। তাই দেখা যায়, I-যুক্তিবাক্যের প্রতিবর্তন করতে হবে বিশেষ নঞর্থক যুক্তিবাক্যে, অর্থাৎ O-যুক্তিবাক্যে ।দৃশ্যকল্প-২ এ উল্লেখিত, কিছু মানুষ হয় সৎ, অতএব, কিছু মানুষ নয় অসৎ।এই দৃষ্টান্তে প্রতিবর্তনের কোনো নিয়ম লঙ্ঘন করা হয়নি। তাই দৃশ্যকল্প-২ এ উল্লেখিত যুক্তিবাক্যে প্রতিবর্তনের রূপটি ফুটে উঠেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লেখিত প্রতিবর্তনটির ব্যাখ্যা প্রদান করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর