উদ্দীপকে 'পাখি' পদটি সহানুমানের কোন দিকটি নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকে 'পাখি' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে।নিচে তা ব্যাখ্যা করা হলো-নিরপেক্ষ সহানুমানের যে পদ উভয় আশ্রয়বাক্যে সাধারণভাবে বর্তমান থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে এবং অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মিলিত হওয়ার জন্য দুটি আশ্রয়বাক্যতেই মধ্যপদ বিদ্যমান। মধ্যপদের কাজ হলো প্রধান পদের সাথে অপ্রধান পদের মধ্যস্থতা করা।তেমনি উদ্দীপকে বলা হয়েছে,সকল পাখি হয় দ্বিপদী। সকল কাক হয় পাখি।সুতরাং সকল কাক হয় দ্বিপদী। এখানে 'পাখি' পদটি উভয় আশ্রয়বাক্যে রয়েছে কিন্তু সিদ্ধান্তে নেই।পাশাপাশি ঐ পদটি যুক্তিবাক্যের মধ্যস্থায়ই ভূমিকা পালন করেছে। তাই 'পাখি' পদটি সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'পাখি' পদটি সহানুমানের কোন দিকটি নির্দেশ করে?
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর