দৃষ্টান্ত-২ বৈধতা বিচার করো ।
উত্তর: দৃষ্টান্ত-২ আবর্তনটি হচ্ছে অবৈধ এবং এতে A-যুক্তিবাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে।আবর্তনের নিয়ম অনুযায়ী, আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। আর আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় পদ পরস্পর পরিবর্তন করায় A-যুক্তিবাক্যের অবাপ্য বিধেয় পদ সিদ্ধান্তে উদ্দেশ্য হিসেবে ব্যবহারের কারণে ব্যাপ্য হয়ে যায়। ফলে যুক্তিতে A-যুক্তিবাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটে। কাজেই A-যুক্তিবাক্যের ক্ষেত্রে সঠিকভাবে আবর্তন প্রক্রিয়া প্রয়োগ করতে চাইলে আবর্তন করতে হবে।-যুক্তিবাক্যে ।তেমনি উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে “সকল কোকিল হয় কালো, অতএব, সকল কালো পাখি হয় কোকিল”।এই আবর্তনের আশ্রয়বাক্যটি একটি A- যুক্তিবাক্য এবং আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। তাই যুক্তিটি অবৈধ। এক্ষেত্রে বৈধ যুক্তি হবে— A-সকল কোকিল হয় কালো। . I কিছু কালো পাখি হয় কোকিল ।তাই বলা যায় যে, আবর্তনের যুক্তিতে A-যুক্তিবাক্যর সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটেছে। সুতরাং, দৃষ্টান্ত-২ হলো অবৈধ যুক্তির দৃষ্টান্ত ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ বৈধতা বিচার করো ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর