উদ্দীপকের যুক্তিটি কোন ধরনের অবরোহ অনুমানের দৃষ্টান্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের যুক্তিটি সহানুমানের দৃষ্টান্ত ।ব্যাখ্যা করা হলো-সহানুমান এক বিশেষ প্রকার মাধ্যম অবরোহ অনুমান। এই প্রকার অনুমানে দুটি আশ্রয়বাক্য থাকে। আর ঐ দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়। তাই বলা যায়, যে মাধ্যম অবরোহ অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয় তাকে সহানুমান বলে। সহানুমান অবরোহ অনুমান বলে আশ্ৰয়বাক্য থেকে সিদ্ধান্ত বেশি ব্যাপক হয় না এবং লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।উদ্দীপকে উল্লেখ করা হয়েছে—সকল কাক হয় কালো ।সকল কোকিল হয় কালো।অতএব, সকল কোকিল হয় কাক ।এই অনুমানে দুটি আশ্রয়বাক্য আছে। ঐ দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে এসেছে। যা সহানুমানের অনুরূপ।তাই বলা যায় উদ্দীপকের যুক্তিটি সহানুমানের দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের যুক্তিটি কোন ধরনের অবরোহ অনুমানের দৃষ্টান্ত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর