সেলিম এবং হাসিনা ও ইকবালের মধ্যে তুলনাযোগ্য আন্তঃসম্পর্ক সহানুমানের আলোকে মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে ইকবালের ভূমিকা সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে।ব্যাখ্যা করা হলো-সহানুমানের তিনটি পদের মধ্যে একটি হলো মধ্যপদ। সহানুমানের যে পদটি উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে। মধ্যপদ প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্যে ব্যবহৃত হয়ে উভয় আশ্রয়বাক্যের মধ্যে একটি সম্পর্ক তৈরি করে।অর্থাৎ মধ্যপদ প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। আর ঐ অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সহানুমানে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় ।উদ্দীপকের ইকবাল, সেলিম এবং হাসিনার বাবা-মায়ের সাথে কথা বলে তাদের বিয়ের ব্যবস্থা করেছে। সেলিম ও হাসিনা কেউ কারো পরিচিত নন । এই অবস্থায় ইকবাল দুজনের বিয়ের ব্যাপারে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে। আর সহানুমানের দিক থেকে বিচার করলে ইকবালের ভূমিকা মধ্যপদের সাথে তুলীনয়। তাই বলা যায়, ইকবালের ভূমিকা সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
সেলিম এবং হাসিনা ও ইকবালের মধ্যে তুলনাযোগ্য আন্তঃসম্পর্ক সহানুমানের…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর