দৃষ্টান্ত-১ যে অনুমানকে নির্দেশ করে তার নিয়মগুলো লেখো ।
উত্তর: দৃষ্টান্ত-১ অমাধ্যম অনুমানের অন্তর্গত আবর্তনকে নির্দেশ করে। আবর্তনের বেশকিছু সুনির্দিষ্ট নিয়ম আছে। যুক্তিবিদগণ আবর্তনের জন্য চারটি নিয়ম নির্ধারণ করেছেন। এগুলো হলো-১. আশ্রয়বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে।২. আশ্রয়বাক্যের বিধেয় সিদ্ধান্তের উদ্দেশ্য হবে।৩. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকবে, অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে এবং আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে।৪. আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। আবর্তন করার ক্ষেত্রে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হয়। কোনো একটি নিয়মের ব্যতিক্রম হলে আবর্তনের সিদ্ধান্ত বৈধ হয় না ।উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে— কোনো কোকিল নয় সাদা।সুতরাং কোনো সাদা পাখি নয় কোকিল।এখানে আবর্তনের সকল নিয়ম মেনে সার্বিক নঞর্থক যুক্তিবাক্যের বা E- যুক্তিবাক্যের আবর্তন করা হয়েছে । তাই এটি আবর্তনের একটি বৈধ দৃষ্টান্ত ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ যে অনুমানকে নির্দেশ করে তার নিয়মগুলো লেখো ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর