উদ্দীপকে নবকুমার, সাবিত্রি ও পাখী ভাই— এই তিনটি পদের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকের নবকুমার, সাবিত্রি ও পাখি ভাই যথাক্রমে সহানুমানের প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদের সাথে তুলনীয়। সহানুমানের এই তিনটি পদ গভীরভাবে সম্পর্কিত। একটি সহানুমানে তিনটি পদ থাকে। যথা— প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে বলে প্রধান পদ, সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে বলে অপ্রধান পদ। আর যে পদটি সহানুমানের উভয় আশ্রয়বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না তাকে মধ্যপদ বলে । সহানুমানে প্রধান, অপ্রধান ও মধ্যপদের ভূমিকার মাধ্যমে সহানুমান প্রতিষ্ঠিত হয়। এদের কোনো একটি পদকে বাদ দিয়ে সহানুমান প্রকাশিত হতে পারে না ।তেমনি উদ্দীপকের নবকুমার, সাবিত্রি ও পাখি ভাই—এই তিনজনের ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে। নবকুমার ও সাবিত্রির বিয়ে হয়েছে কিন্তু মধ্যস্থতা করেছে পাখি ভাই। পাখি ভাই এখানে মধ্যপদের সাথে তুলনীয়। আর নবকুমার ও সাবিত্রি প্রধান ও অপ্রধান পদের সাথে তুলনীয় ।তাই বলা যায়, যুক্তিবিদ্যার সহানুমানের ন্যায় উদ্দীপকে বর্ণিত নবকুমার, সাবিত্রি ও পাখী ভাই-এর মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে নবকুমার, সাবিত্রি ও পাখী ভাই— এই তিনটি পদের আন্তঃসম্পর্ক ব…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর