দৃষ্টান্ত-১ এ কী ধরনের আবর্তন সংঘটিত হয়েছে?
উত্তর: দৃষ্টান্ত-১ এ সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্যের সরল আবর্তন ঘটেছে । সরল আবর্তন সেই প্রকার আবর্তন যেখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে। এই প্রকার আবর্তনে যদি আশ্রয়বাক্য সার্বিক হয় তাহলে সিদ্ধান্তও সার্বিক হবে। যেমন—E-কোনো মানুষ নয় দেবতা (আবর্তনীয়) অতএব, E-কোনো দেবতা নয় মানুষ (আবর্তিত)এখানে E-যুক্তিবাক্যের সরল আবর্তন করা হয়েছে। সরল আবর্তনের নিয়ম অনুযায়ী আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই হয়েছে। এখানে আবর্তনীয় ও আবর্তিত উভয়ই সার্বিক নঞর্থক বাক্য বা E-যক্তিবাক্য। দৃষ্টান্ত-১ এ বলা হয়েছে,“কোনো মানুষ নয় চতুষ্পদ, কোনো চতুষ্পদ প্রাণী নয় মানুষ।”এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্ত উভয়ই E-যুক্তিবাক্য। অর্থাৎ এদের পরিমাণ একই। আর আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক তাই এখানে সরল আবর্তন ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কী ধরনের আবর্তন সংঘটিত হয়েছে?
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর