উদ্দীপকের যুক্তিটির বৈধতা বিচার করো ।
উত্তর: উদ্দীপকের সহানুমানটি পাঠ্যবইয়ের আলোকে অবৈধ এবং এতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।সহানুমানের নিয়ম অনুসারে মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। কারণ সহানুমানে দুটি আশ্রয়বাক্যেই মধ্যপদ থাকে। এই দুটি আশ্রয়বাক্যের মধ্যে কমপক্ষে একটিতে মধ্যপদ ব্যাপ্য হওয়া আবশ্যক।সহানুমানের এই নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে তাকে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি বলা হয়। উদ্দীপকের সহানুমানটিতে বলা হয়েছে: সকল কাক হয় কালো । সকল কোকিল হয় কালো।অতএব, সকল কোকিল হয় কাক ।প্রদত্ত যুক্তির দুটি আশ্রয়বাক্যই A যুক্তিবাক্য বলে উভয়ের বিধেয়তে অবস্থিত মধ্যপদ 'কালো' দু'বারই অব্যাপ্য হয়েছে। কারণ ব্যাপ্যতার নিয়ম অনুসারে সার্বিক সদর্থক হিসেবে A-যুক্তিবাক্যের উদ্দেশ্য ব্যাপ্য ও বিধেয় অব্যাপ্য হয়। এরূপ অবস্থায় সিদ্ধান্ত গৃহীত হওয়ায় প্রধান পদ কাক ও অপ্রধান পদ কোকিলের মধ্যকার সম্পর্ক বৈধ হয়নি। ফলে আলোচ্য যুক্তিটি অবৈধ হয়ে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তির উদ্ভব ঘটেছে।তাই বলা যায়, উদ্দীপকের সহানুমানটি বৈধ হয়নি এবং এতে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের যুক্তিটির বৈধতা বিচার করো ।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর