উদ্দীপকে পাখী ভাইয়ের ভূমিকা সহানুমানের যে পদের সাথে সম্পর্কিত তার কাজ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পাখী ভাইয়ের ভূমিকা সহানুমানের মধ্যপদকে নির্দেশ করে।নিচে এর কাজ ব্যাখ্যা করা হলো-সহানুমানের দুটি আশ্রয়বাক্য পরস্পর সম্পর্কিত হয় মধ্যপদের মধ্যস্থতার ফলে। প্রাথমিক অবস্থায় প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না। একে অপরের সাথে পুরোপুরি সম্পর্কহীন অবস্থায় থাকে। পরবর্তীতে প্রধান আশ্রয়বাক্যের প্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ স্থাপিত হয় । ফলে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্য দুটোর মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয় ।উদ্দীপকে নবকুমার ও সাবিত্রি একে অপরকে চিনতো না । পাখী ভাই তাদের দুজনের মধ্যস্থতা করে তাদের বিয়ের ব্যবস্থা করে। অর্থাৎ পাখী ভাইয়ের মধ্যস্থতাই তাদের বিয়ে হয় যা সহানুমানের মধ্যপদের অনুরূপ ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পাখী ভাইয়ের ভূমিকা সহানুমানের যে পদের সাথে সম্পর্কিত তার …
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর