দৃষ্টান্ত-১ দ্বারা নির্দেশিত অমাধ্যম অবরোহ অনুমানের নিয়মাবলি ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ দ্বারা আবর্তনকে নির্দেশ করে ।ব্যাখ্যা করা হলো-অমাধ্যম অবরোহ অনুমানের একটি প্রকরণ হলো আবর্তন। যেখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় পদের গুণগত দিক ঠিক রেখে পরিবর্তন করা হয়। যার উদাহরণ দৃষ্টান্ত-১ এ উল্লেখ করা হয়েছে। নিচে *আবর্তনের চারটি নিয়ম উল্লেখ করা হলো—১. আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদটি সিদ্ধান্তে বিধেয় পদ হবে।২. আশ্রয়বাক্যের বিধেয় পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য পদ হবে ।৩. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তে উভয়ের গুণ একইরূপ হবে। অর্থাৎ আবর্তনীয় সদর্থক হলে আবর্তিতও সদর্থক হবে এবং আবর্তনীয় নঞর্থক হলে আবর্তিতও নঞর্থক হবে।৪. আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হবে না ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ দ্বারা নির্দেশিত অমাধ্যম অবরোহ অনুমানের নিয়মাবলি ব্যাখ…
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর