দৃশ্যকল্প-১ ও ২ সম্পর্ক কার্যকারণের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ সমজাতীয় কার্য সংমিশ্রণ এবং দৃশ্যকল্প-২ ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করে। উভয়ই কার্যকারণের সাথে সম্পর্কিত।বিশ্লেষণ করা হলো-যখন কতগুলো কারণ একসাথে কাজ করে একটি মিশ্র কার্য উৎপন্ন করে এবং এই মিশ্র কার্যটি প্রতিটি কারণ থেকে উৎপন্ন কার্যের সমজাতীয় হয় তখন তাকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। যেমন- দৃশ্যকল্প-১ এ দেখানো হয়েছে ৫ লিটারের চারটি জারের পানি একত্র হয়ে ২০ লিটারের জার পূর্ণ হয়েছে। এখানে ২০ লিটার জারের পানি কার্য এবং প্রতিটি ৫ লিটার জারের পানি হলো কারণ।অপরদিকে, একাধিক ভিন্ন জাতীয় কারণ একত্রে কাজ করে যখন একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন তাকে ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ বলে। যেমন- দৃশ্যকল্প-২ এ পানি, ইলিশ মাছ, সরিষা, পিয়াজ, মরিচ, হলুদ, তেল, লবণ এসব ভিন্ন জাতীয় কারণ একত্রে 'সরিষা ইলিশ' নামক মিশ্র কার্য উল্লেখ করা হয়েছে। এখানে সরষে ইলিশ রান্নার উপাদান হলো কারণ এবং সরষে ইলিশ হলো কার্য। এভাবে একাধিক ভিন্ন জাতীয় কারণের সমন্বয়ে যে মিশ্র কার্য উৎপন্ন হয় তাই ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ।তাই বলা যায় যে, সমজাতীয় ও ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণ প্রকৃতিগতভাবে আলাদা হলেও উভয়ের মধ্যেই কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। উভয়ক্ষেত্রেই কার্যকারণের নিয়মানুসারে কারণ থেকে কার্য উৎপন্ন হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও ২ সম্পর্ক কার্যকারণের আলোকে বিশ্লেষণ করো।
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর