উদ্দীপকে যে বিষয়টি প্রতিফলিত হয়েছে কার্যকারণ তত্ত্বের আলোকে তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চিত্রের মাধ্যমে পাঠ্যবইয়ের বহুকারণবাদের ইঙ্গিত পাওয়া যায়। কার্যকারণ তত্ত্বের আলোকে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকের চিত্রে কোভিড নিয়ন্ত্রণের বিভিন্ন কারণ দেখানো হয়েছে। একইভাবে বহুকারণবাদে একটি কার্যের বিভিন্ন কারণ দেখানো হয়। তাই উদ্দীপকের চিত্রটি বহুকারণবাদের ইঙ্গিত দেয়। কার্যকারণ নিয়ম অনুযায়ী কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ, প্রতিক্ষেত্রে একই কারণ একই কার্য ঘটায়। তাই 'কার্যকারণ নিয়ম অনুযায়ী প্রতিটি কার্যের একটি কারণ রয়েছে এবং প্রতিক্ষেত্রে একই কারণ অনুরূপ কার্য উৎপন্ন করে। কিন্তু অনেক সময় একটি কার্যের একাধিক কারণ আছে বলে মনে করা হয় তখন তাকে বহুকারণ বলা হয়। আর বহুকারণ সংক্রান্ত এ মতবাদটিকে বহুকারণবাদ বলে। অর্থাৎ বহুকারণবাদ অনুযায়ী কোনো একটি কার্যের কারণ একটি নয় বরং বহু।তেমনি উদ্দীপকের চিত্রটিতে কোভিড নিয়ন্ত্রণের বিভিন্ন কারণ দেখানো হয়েছে। মাস্ক পরিধান, সাবান দিয়ে হাত ধোয়া, নিরাপদ সামাজিক দূরত্ব, ভ্যাকসিন গ্রহণ ইত্যাদি কারণে কোভিড নিয়ন্ত্রণ করা যেতে পারে। এভাবে কোভিড নিয়ন্ত্রণে একাধিক কারণ বলায হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের চিত্রে বহুকারণবাদের দিকটি প্রকাশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে বিষয়টি প্রতিফলিত হয়েছে কার্যকারণ তত্ত্বের আলোকে তা ব্…
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর