উদ্দীপকে উল্লেখিত অনুমানে দাগাঙ্কিত পদের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত অনুমানে দাগাঙ্কিত 'পাখি' পদকে সহানুমানের মধ্যপদ বলা হয়।নিচে এর ভূমিকা বিশ্লেষণ করা হলো-যে পদটি সহানুমানের সিদ্ধান্তে থাকে না কিন্তু আশ্রয়বাক্যে থাকে তাকে মধ্যপদ বলে। যেমন- উদ্দীপকে দাগাঙ্কিত 'পাখি' পদটি দুটি আশ্রয়বাক্যে আছে কিন্তু সিদ্ধান্তে নেই। তাই পাখি পদটিকে বলা যায় মধ্যপদ।মধ্যপদের ভূমিকা সম্পর্কে যুক্তিবিদ বোসাংকে বলেন, “মধ্যপদকে গণ্য করা যায় একটি বন্ধনী বা আধার বলে যা সিদ্ধান্তকে একসাথে ধারণ করে, তাকে স্পষ্ট করে এবং সুনির্দিষ্টভাবে ব্যক্ত করে।” অর্থাৎ মধ্যপদের কাজকে একজন বিয়ের ঘটকের কাজের সাথে তুলনা করা যায়। বিয়ের ঘটক একবার পাত্রপক্ষের সাথে আর একবার পাত্রীপক্ষের সাথে যোগাযোগ স্থাপন করে। তারই মধ্যস্থতায় শেষ পর্যন্ত দু'জন অপরিচিত পাত্র ও পাত্রীর মধ্যে একটা বৈবাহিক সম্পর্ক স্থাপিত হয়। ঠিক তেমনি মধ্যপদের সহায়তায় প্রধান পদ ও অপ্রধান পদের মধ্যে একটা যোগাযোগ স্থাপিত হয় এবং তারা একসাথে সিদ্ধান্তে অবতীর্ণ হয়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সহানুমানে মধ্যপদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপদের সাহায্য ছাড়া সহানুমানে সিদ্ধান্ত গ্রহণ করা যায় না ৷
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত অনুমানে দাগাঙ্কিত পদের ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর