দৃষ্টান্ত-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-১ এ অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটেছে । ব্যাখ্যা করা হলো-সহানুমানের নিয়ম অনুসারে, মধ্যপদকে অন্তত একবার ব্যাপ্য হতে হবে। এ নিয়ম লঙ্ঘন করলে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তি ঘটে। দৃষ্টান্ত-১ এ বর্ণিত—সব কাক হয় কালো।সব কোকিল হয় কালো।অতএব, সব কোকিল হয় কাক।ব্যাপ্যতার নিয়ম অনুসারে সার্বিক সদর্থক হিসেবে A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য ও বিধেয় পদ অব্যাপ্য হয়। তাই দৃষ্টান্ত-১ এর যুক্তি দুটি A-যুক্তিবাক্য বলে মধ্যপদ 'কালো' দু'বারই অব্যাপ্য হয়েছে। এটি সহানুমানের নিয়ম বিরুদ্ধ। আর এরূপ অবস্থায় সিদ্ধান্ত গৃহীত হওয়ায় প্রধান পদ কোকিল ও অপ্রধান পদ কাকের মধ্যকার সম্পর্ক বৈধ হয়নি। ফলে আলোচ্য যুক্তিটি অবৈধ হয়ে এ ক্ষেত্রে অব্যাপ্য মধ্যপদজনিত অনুপপত্তির উদ্ভব ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর