উদ্দীপকে উল্লেখিত অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সহানুমানের দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে এর বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-যে অবরোহ মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে সহানুমান বলে । উদ্দীপকে বলা হয়েছে, 'সব পাখি হয় ডানাযুক্ত। সব বক হয় পাখি। অতএব, বক হয় ডানাযুক্ত।' এটি সহানুমানের দৃষ্টান্ত ।সহানুমানের বৈশিষ্ট্য অনুসারে উল্লেখিত দৃষ্টান্তের সিদ্ধান্তটি দুটি আশ্রয়বাক্য থেকে যৌক্তিকভাবে অনুমিত হয়েছে। পাশাপাশি সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক নয়। এছাড়া আশ্রয়বাক্য দুটিতে সাধারণ উপাদান বা মধ্যপদ হিসেবে 'পাখি' ব্যবহার করা হয়েছে। সর্বোপরি আশ্রয়বাক্য দুটি সত্য বলে সিদ্ধান্তও সত্য হয়েছে। এসব বৈশিষ্ট্যের কারণে বলা যায়, উল্লেখিত দৃষ্টান্তটি সহানুমানের।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত অনুমানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর