উদ্দীপকে যে বিষয়টি নির্দেশিত হয়েছে তার স্বরূপ প্রকৃতি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নির্দেশিত আরোহ অনুমানের স্বরূপ বিশ্লেষণ করা হলো- যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয় তাকে আরোহ অনুমান বলে । আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় বলে, এতে আরোহমূলক লম্ফ বিদ্যমান থাকে। যেমন:রবীন্দ্রনাথ হন মানবতাবাদী নজরুল হন মানবতাবাদী ঈশ্বরচন্দ্র হন মানবতাবাদী,সকল কবি হন মানবতাবাদীএই যুক্তিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, এখানে বিশেষ বিশেষ ব্যক্তির মানবতাবাদী হওয়ার অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়েছে। অর্থাৎ, এখানে আরোহমূলক লম্ফের সাহায্যে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়েছে। এ কারণে আরোহ অনুমানের ধরন ঊর্ধ্বগামী হয়ে থাকে।তাই উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, আরোহ অনুমানে আশ্রয়বাক্যগুলো আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা হয় বলে সেগুলো বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হয়ে থাকে। অর্থাৎ আরোহ অনুমানে আকারগত সত্যতার সাথে সাথে বস্তুগত সত্যতা অর্জনেরও চেষ্টা করা হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে বিষয়টি নির্দেশিত হয়েছে তার স্বরূপ প্রকৃতি বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর