দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুমানের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এর অনুমানটি হচ্ছে আরোহ অনুমান ।ব্যাখ্যা করা হলো-বিশেষ বিশেষ দৃষ্টান্তের বা ঘটনার পর্যবেক্ষণের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য স্থাপনের প্রক্রিয়াকে আরোহ অনুমান বলে। এ অনুমানের সিদ্ধান্ত সব সময় আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক হয়। যেমন: সক্রেটিস, প্লেটো, এরিস্টটলসহ কয়েকজনবিশেষ দার্শনিকের জ্ঞান সম্পর্কে জেনে 'সকল দার্শনিক হন জ্ঞানী'- এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় যখন সেটি হয় আরোহ অনুমান। দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, 'সবরি কলা হয় পটাশসমৃদ্ধ । বিচিকলা হয় পটাশসমৃদ্ধ। সাগর কলা হয়. পটাশসমৃদ্ধ। সুতরাং, সব কলা হয় পটাশসমৃদ্ধ। এই অনুমানটিতে কয়েকটি বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে একটি সার্বিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানে আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি বেশি ব্যাপক হওয়ায় দৃশ্যকল্পটি আরোহ অনুমানের উদাহরণ ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুমানের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর