উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকে উল্লেখিত বিষয়টি যুক্তিবিদ্যার আরোহ অনুমানের বিষয়কে নির্দেশ করে।আরোহ অনুমানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়। এখানে প্রথমে বিশেষ বিশেষ দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয়। এরপর বিশেষ বিশেষ দৃষ্টান্তের পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়। যেমন: কামাল, হাসান, তুহিন প্রভৃতি বিশেষ বিশেষ মানুষের মরণশীলতা প্রত্যক্ষ করে যখন সকল মানুষের মরণশীলতা সম্পর্কে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তখন সেটি হয় আরোহ অনুমান ।উদ্দীপকে স্যার বলেন, 'আমরা সুজিত স্যারের মৃত্যু দেখেছি। করিম স্যারের মৃত্যু দেখেছি। তারা সকলেই মানুষ। অতএব, সকল মানুষ মরণশীল। তাই বলা যায় যে, আরোহাত্মক উল্লম্ফনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করার কারণে উদ্দীপকের দৃষ্টান্তটি আরোহ অনুমানকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত বিষয়টি তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর