শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ কার্য সংমিশ্রণের কোন প্রকারটি নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ সমজাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করা হয়েছে।যখন কতগুলো কারণ এক সাথে কাজ করে একটি মিশ্র কার্য উৎপন্ন করে এবং সেই মিশ্র কার্যটি প্রতিটি কারণ থেকে উৎপন্ন কার্যের সমজাতীয় হয় তখন তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। অর্থাৎ সমজাতীয় কার্যসংমিশ্রণে বিভিন্ন কারণ একসাথে কাজ করে মিলিত ফলাফল পাওয়া যায়। যেমন- পাঁচটি এক লিটার বোতলের সবটুকু পানি যদি ড্রামে ঢালা হয় তাহলে মোট পাঁচ লিটার পানি জমা হবে। এখানে আলাদাভাবে কোনো এক লিটার পানির অস্তিত্ব থাকবে না। এখানে ড্রামের পানি কার্য আর এক লিটার করে পাঁচটি বোতলের পানি হচ্ছে কারণ।দৃশ্যকল্প-১ এ ২০ লিটার পানির জার হলো মিশ্র কার্য এবং ৫ লিটার পানির চারটি জার হলো কারণ। এসব জারের পানির সমন্বয়ে মিশ্র কার্য উৎপন্ন হয়েছে। এভাবে সমজাতীয় কারণ থেকে সৃষ্ট মিশ্র কার্যটিকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে ।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ কার্য সংমিশ্রণের কোন প্রকারটি নির্দেশ করেছে? ব্যাখ্যা করো।

Dinajpur · 2021

উত্তর

কারণ হলো কোনো ঘটনার অপরিবর্তনীয় ও শর্তনিরপেক্ষ পূর্ববর্তী ঘটনা।

উত্তর

প্রকৃতিতে নিয়মের রাজত্ব চলছে একথা যেমন সত্য, তেমনি প্রকৃতির মাঝে বৈচিত্র্য বিদ্যমান একথাও সত্য। এ কারণে যুক্তিবিদ বেইন বলেন, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি একটি নয়, এই নিয়ম বহু। প্রকৃতির দিকে তাকালেই দেখা যায়, সীমাহীন বৈচিত্র্যে ভরপুর এই পৃথিবী এবং প্রতিটি ঘটনাই এক একটি ভিন্ন ভিন্ন কারণের সাথে যুক্ত। এ বছর যেমন চমৎকার আবহাওয়া ও বৃষ্টিপাত হয়েছে পরবর্তী বছরেও ঠিক তেমনি হবে— একথা ঠিক নয়। আবার, কেউই প্রতিরাতে একই স্বপ্ন দেখার প্রত্যাশা করে না। বস্তুত প্রকৃতির ঘটনাপ্রবাহ শুধু একানুবর্তীই নয় বরং সীমাহীন বৈচিত্র্য পরিপূর্ণ।

উত্তর

দৃশ্যকল্প-১ এ সমজাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করা হয়েছে।যখন কতগুলো কারণ এক সাথে কাজ করে একটি মিশ্র কার্য উৎপন্ন করে এবং সেই মিশ্র কার্যটি প্রতিটি কারণ থেকে উৎপন্ন কার্যের সমজাতীয় হয় তখন তাকে সমজাতীয় কার্যসংমিশ্রণ বলে। অর্থাৎ সমজাতীয় কার্যসংমিশ্রণে বিভিন্ন কারণ একসাথে কাজ করে মিলিত ফলাফল পাওয়া যায়। যেমন- পাঁচটি এক লিটার বোতলের সবটুকু পানি যদি ড্রামে ঢালা হয় তাহলে মোট পাঁচ লিটার পানি জমা হবে। এখানে আলাদাভাবে কোনো এক লিটার পানির অস্তিত্ব থাকবে না। এখানে ড্রামের পানি কার্য আর এক লিটার করে পাঁচটি বোতলের পানি হচ্ছে কারণ।দৃশ্যকল্প-১ এ ২০ লিটার পানির জার হলো মিশ্র কার্য এবং ৫ লিটার পানির চারটি জার হলো কারণ। এসব জারের পানির সমন্বয়ে মিশ্র কার্য উৎপন্ন হয়েছে। এভাবে সমজাতীয় কারণ থেকে সৃষ্ট মিশ্র কার্যটিকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে ।

উত্তর

উদ্দীপকের দৃশ্যকল্প-১ সমজাতীয় কার্য সংমিশ্রণ এবং দৃশ্যকল্প-২ ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণকে নির্দেশ করে। উভয়ই কার্যকারণের সাথে সম্পর্কিত।বিশ্লেষণ করা হলো-যখন কতগুলো কারণ একসাথে কাজ করে একটি মিশ্র কার্য উৎপন্ন করে এবং এই মিশ্র কার্যটি প্রতিটি কারণ থেকে উৎপন্ন কার্যের সমজাতীয় হয় তখন তাকে সমজাতীয় কার্য সংমিশ্রণ বলে। যেমন- দৃশ্যকল্প-১ এ দেখানো হয়েছে ৫ লিটারের চারটি জারের পানি একত্র হয়ে ২০ লিটারের জার পূর্ণ হয়েছে। এখানে ২০ লিটার জারের পানি কার্য এবং প্রতিটি ৫ লিটার জারের পানি হলো কারণ।অপরদিকে, একাধিক ভিন্ন জাতীয় কারণ একত্রে কাজ করে যখন একটি মিশ্র কার্য উৎপন্ন করে তখন তাকে ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ বলে। যেমন- দৃশ্যকল্প-২ এ পানি, ইলিশ মাছ, সরিষা, পিয়াজ, মরিচ, হলুদ, তেল, লবণ এসব ভিন্ন জাতীয় কারণ একত্রে 'সরিষা ইলিশ' নামক মিশ্র কার্য উল্লেখ করা হয়েছে। এখানে সরষে ইলিশ রান্নার উপাদান হলো কারণ এবং সরষে ইলিশ হলো কার্য। এভাবে একাধিক ভিন্ন জাতীয় কারণের সমন্বয়ে যে মিশ্র কার্য উৎপন্ন হয় তাই ভিন্ন জাতীয় কার্য সংমিশ্রণ।তাই বলা যায় যে, সমজাতীয় ও ভিন্নজাতীয় কার্য সংমিশ্রণ প্রকৃতিগতভাবে আলাদা হলেও উভয়ের মধ্যেই কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। উভয়ক্ষেত্রেই কার্যকারণের নিয়মানুসারে কারণ থেকে কার্য উৎপন্ন হয়।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।