দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুমানের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ অবরোহ অনুমান এবং দৃশ্যকল্প -২ আরোহ অনুমানকে ইঙ্গিত করে।যে অনুমানে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে আশ্রয়বাক্যের কম ব্যাপক অথবা সমব্যাপক সিদ্ধান্ত অনিবার্যভাবে অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। এখানে সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে কম ব্যাপক বা সমব্যাপক হতে পারে কিন্তু কোনোভাবেই সিদ্ধান্ত আশ্রয়বাক্যের চেয়ে বেশি ব্যাপক হতে পারে না। দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, 'সব কলা হয় আয়রনসমৃদ্ধ। চম্পা হয় এক প্রকারের কলা। সুতরাং চম্পা হয় আয়রন সমৃদ্ধ।' অর্থাৎ এখানে সমগ্র থেকে বিশেষে গমন করা হয়েছে বলে এটি অবরোহ অনুমানকে ইঙ্গিত করেছে। অপরপক্ষে, যে অনুমানে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আরোহ অনুমান বলে। দৃশ্যকল্প-২ এ দেখা যাচ্ছে যে, 'সবরি কলা, বিচিকলা ও সাগরকলা হয় পটাশসমৃদ্ধ। সুতরাং সব কলা হয় পটাশসমৃদ্ধ।' অর্থাৎ এখানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয়েছে বলে এটি আরোহ অনুমানকে ইঙ্গিত করে ।দৃশ্যকল্প-১ ও ২ এর মধ্যে দৃশ্যকল্প-২ এ বস্তুগত সত্যতা লক্ষ করা যায়। কারণ দৃশ্যকল্প-২ এ কয়েকটি বিশিষ্ট যুক্তিবাক্যের ওপর নির্ভর করে একটি সার্বিক যুক্তিবাক্য সিদ্ধান্ত রূপে গ্রহণ করা হয়েছে। এখানে আশ্রয়বাক্যগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে সংগ্রহ করা। কাজেই এর সিদ্ধান্ত বস্তুগতভাবে সত্য। তাছাড়া এর সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বেশি ব্যাপক। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এ পরিলক্ষিত আরোহ অনুমান বস্তুগত সত্য ।তাই বলা যায়, দৃশ্যকল্প-১ ও ২ হলো অবরোহ ও আরোহ অনুমান। ভিন্ন বৈশিষ্ট্য হওয়ার কারণে উভয় অনুমানের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুমানের প্রকাশ ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর