নিয়ম উল্লেখপূর্বক উদ্দীপকের প্রধান আশ্রয়বাক্যে পদের ব্যাপ্যতা নির্দেশ করো।
উত্তর: উদ্দীপকের প্রধান আশ্রয়বাক্য একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য।সদর্থক যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। অর্থাৎ, এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করে। আর ব্যাপ্যতার নিয়মানুযায়ী যেহেতু সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, তাই সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। কিন্তু সদর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে এই যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য হয়। .তেমনি উদ্দীপকের প্রধান আশ্রয়বাক্য হলো— সকল মানুষ হয় সুখী। এখানে ব্যাপ্যতার নিয়মানুযায়ী উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য হয়েছে, যা সার্বিক সদর্থক বা A যুক্তিবাক্যের অনুরূপ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
নিয়ম উল্লেখপূর্বক উদ্দীপকের প্রধান আশ্রয়বাক্যে পদের ব্যাপ্যতা নির…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর