উদ্দীপকে দুজনের কথোপকথনে যে অনুমানটি ফুটে উঠেছে তার নিয়ম উল্লেখপূর্বক 'I [গণিত] ও 'E [গণিত] বাক্যে এর প্রয়োগ দেখাও।
উত্তর: উদ্দীপকে দুজনের কথোপকথনে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তনের রূপ ফুটে উঠেছে। নিচে প্রতিবর্তনের নিয়ম উল্লেখপূর্বক 'I [গণিত] এবং 'E [গণিত] বাক্যে প্রয়োগ দেখানো হলো- উদ্দীপকের শামীমা আপার বক্তব্য হলো 'সকল মানুষ হয় মরণশীল।' আর কান্তার বক্তব্য হলো 'কোনো মানুষ নয় অমর।' এই দুজনের বক্তব্য অমাধ্যম অনুমানের দিক থেকে বিবেচনা করলে প্রতিবর্তনের রূপ পাওয়া যায়। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে ব্যবহার করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তনের জন্য চারটি নিয়ম রয়েছে।১. আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে।২. আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় পদ হবে।৩. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে; আর আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে।৪. আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকবে। 'I [গণিত] যুক্তিবাক্যের প্রতিবর্তন করলে 'O [গণিত] যুক্তিবাক্য পাওয়া যায়। 'I [গণিত] যুক্তিবাক্য বিশেষ বিধায় এর প্রতিবর্তিত হবে বিশেষ যুক্তিবাক্য। আবার 'I [গণিত] যুক্তিবাক্য সদর্থক বিধায় এর প্রতিবর্তিত হবে নঞর্থক যুক্তিবাক্য। তাই '1' যুক্তিবাক্যের প্রতিবর্তিত হবে বিশেষ নঞর্থক বা 'O [গণিত] যুক্তিবাক্য। যেমন- I-কিছু মানুষ হয় সৎ [গণিত] O-কিছু মানুষ নয় অসৎ'E [গণিত] যুক্তিবাক্যের প্রতিবর্তিত রূপ হবে 'A [গণিত] যুক্তিবাক্য। 'E [গণিত] যুক্তিবাক্য সার্বিক বিধায় এর প্রতিবর্তিত রূপ হবে সার্বিক যুক্তিবাক্য। আবার 'E [গণিত] যুক্তিবাক্য নঞর্থক বিধায় এর প্রতিবর্তিত রূপ হবে সদর্থক যুক্তিবাক্য। তাই 'E [গণিত] যুক্তিবাক্যের প্রতিবর্তিত রূপ হবে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য।যেমন: E-কোনো কিছুই নয় স্থায়ী। [গণিত] A-সকল কিছু হয় অস্থায়ী।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দুজনের কথোপকথনে যে অনুমানটি ফুটে উঠেছে তার নিয়ম উল্লেখপূর্…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর