উদ্দীপকে শামীমা আপা ও কান্তার কথোপকথনে অমাধ্যম অনুমানের কোন রূপটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: লাউদ্দীপকের শামীমা আপা ও কান্তার কথোপকথনে অমাধ্যম অনুমানের রূপ প্রতিবর্তন ফুটে উঠেছে।অমাধ্যম অনুমানের প্রকারভেদগুলোর মধ্যে অন্যতম হলো প্রতিবর্তন। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থঅপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে গ্রহণ করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। প্রতিবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অর্থগত কোনো পার্থক্য থাকে না। উদ্দীপকের শামীমা আপা ও কান্তার কথোপকথনকে অমাধ্যম অনুমানের রূপ দিলে সেটি হবে- সকল মানুষ মরণশীল [গণিত] কোনো মানুষ হয় অমর উপরের উদাহরণটিতে দেখা যাচ্ছে যে, এখানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রয়েছে কিন্তু গুণের পরিবর্তন হয়েছে। আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি প্রতিবর্তনের একটি দৃষ্টান্ত। সুতরাং বলা যায়, উদ্দীপকের শামীমা আপা ও কান্তার কথোপকথনে অমাধ্যম অনুমানের প্রতিবর্তনের রূপ ফুটে উঠেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শামীমা আপা ও কান্তার কথোপকথনে অমাধ্যম অনুমানের কোন রূপটি ফ…
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর