যুক্তি-১ এ কোন ধরনের অমাধ্যম অনুমানের ইঙ্গিত আছে? নিয়ম উল্লেখপূর্বক ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তি-১ এ প্রতিবর্তন অনুমানের ইঙ্গিত রয়েছে।নিয়ম উল্লেখপূর্বক ব্যাখ্যা করা হলো-প্রতিবর্তন একটি অমাধ্যম অনুমান। এতে একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয় । এখানে কোনো সদর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক কোনো নঞর্থক যুক্তিবাক্য অথবা কোনো নঞর্থক যুক্তিবাক্য থেকে একই অর্থবোধক কোনো সদর্থক যুক্তিবাক্য অনুমান করা হয়। যেমন- যুক্তি-১ এ বলা হয়েছে, সকল বিজ্ঞানী হয় গবেষক ।অতএব, কোনো বিজ্ঞানী নয় অ-গবেষক।এ যুক্তিতে 'সকল বিজ্ঞানী হয় গবেষক' হচ্ছে আশ্রয়বাক্য এবং 'কোনো বিজ্ঞানী নয় অ-গবেষক' হচ্ছে সিদ্ধান্ত। এখানে আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদটি ঠিক রেখে, বিধেয় পদের স্থলে বিরুদ্ধ পদ ব্যবহার করে এবং গুণের পরিবর্তন ঘটিয়ে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। তাই বলা যায় যে, এটি প্রতিবর্তন অনুমানের দৃষ্টান্ত ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এ কোন ধরনের অমাধ্যম অনুমানের ইঙ্গিত আছে? নিয়ম উল্লেখপূর্ব…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর