রহিম সাহেবের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: রহিম সাহেবের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে সাদৃশ্যপূর্ণ।নিচে তা ব্যাখ্যা করা হলো-সহানুমানে দুটি আশ্রয়বাক্য পরস্পর সম্পর্কযুক্ত হয় মধ্যপদের মধ্যস্থতার ফলে। প্রাথমিক অবস্থায় প্রধান আশ্রয়বাক্য ও অপ্রধান আশ্রয়বাক্যের মধ্যে কোনো সম্বন্ধ থাকে না। অর্থাৎ একে অপরের সাথে পুরোপুরি সম্পর্কহীন অবস্থায় থাকে। পরবর্তীতে প্রধান আশ্রয়বাক্যে প্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ স্থাপিত হয়। আবার অপ্রধান আশ্রয়বাক্যে অপ্রধান পদের সাথে মধ্যপদের সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়। এর ফলে প্রধান ও অপ্রধান আশ্রয়বাক্য দুটোর মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।উদ্দীপকের রহিম সাহেবকে তার দুই ছেলের কাছে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায়। তিনি ছেলেদেও সমস্যা সমাধানে প্রথমে আবিরের সাথে এবং পরবর্তীতে আকিবের সাথে পৃথকভাবে আলোচনা করেন। তিনি তাদের দুই জনকে বোঝাতে সক্ষম হন। এতে দুই ভাইয়ের ঝগড়ার অবসান হয়। তাই বলা যায় যে, রহিম সাহেবের ভূমিকা সহানুমানের মধ্যপদের সাথে সাদৃশ্যপূর্ণ
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
রহিম সাহেবের ভূমিকা সহানুমানের কোন পদের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা…
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর