তথ্য-১ যে অনুমানকে নির্দেশ করে তার নিয়মগুলো উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
উত্তর: তথ্য-১ এ নির্দেশিত অমাধ্যম অনুমান হলো প্রতিবর্তন। বৈধভাবে প্রতিবর্তন করার জন্য যুক্তিবিদগণ কিছু নিয়ম নির্ধারণ করেছেন। আশ্রয়বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তেও উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হবে।যেমন- সকল ফুল হয় সুন্দর-A [গণিত] কোনো ফুল নয় অসুন্দর-E এখানে, 'ফুল' পদটি উভয় বাক্যেই উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করতে হবে।যেমন- কিছু মানুষ হয় সৎ-I [গণিত] কিছু মানুষ নয় অসৎ- Oএখানে আশ্রয়বাক্যের বিধেয় 'সৎ' পদটির বিরুদ্ধ পদ 'অসৎ' কে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহার করা হয়েছে।আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। অর্থাৎ আশ্রয়বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। আবার আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত সদর্থক হবে।যেমন- কোনো মানুষ নয় অমর- E [গণিত] সকল মানুষ হয় মরণশীল- Aএখানে আশ্রয়বাক্যটি নঞর্থক এবং সিদ্ধান্তটি সদর্থক।আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকবে অর্থাৎ আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্তও সার্বিক হবে। আবার, আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্তও বিশেষ হবে।যেমন- কিছু মানুষ হয় সৎ- I [গণিত] কিছু মানুষ নয় অসৎ- Oএখানে উভয় বাক্যই বিশেষ।সুতরাং, সঠিক উপায়ে প্রতিবর্তন করতে হলে উপরের নিয়মগুলো অবশ্যই অনুসরণ করতে হবে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
তথ্য-১ যে অনুমানকে নির্দেশ করে তার নিয়মগুলো উল্লেখপূর্বক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর