উদাহরণ-২ কোন অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো
উত্তর: উদ্দীপকের 'উদাহরণ-২' অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তনকে নির্দেশ করে। 'উদাহরণ-২' এ দেখা যাচ্ছে যে, এখানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। আর আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত থাকলেও গুণ পরিবর্তিত হয়েছে। তাই এটি প্রতিবর্তনের নির্দেশ প্রদান করে। কেননা যে অমাধ্যম অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদকে বিধেয় হিসেবে গ্রহণ করে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে প্রতিবর্তন বলে। উদ্দীপকের 'উদাহরণ-২' এর দৃষ্টান্তটি হলো-কোনো X নয় Y [গণিত] সকল X হয় অ-Yউপরের উদাহরণটিতে দেখা যাচ্ছে যে, এখানে সিদ্ধান্তে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রয়েছে কিন্তু গুণ পরিবর্তিত হয়েছে। আর আশ্রয়বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পদ বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এখানে প্রতিবর্তনের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। তাই 'উদাহরণ-২'-এর মাধ্যমে অমাধ্যম অনুমানের প্রকারভেদ প্রতিবর্তনই নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-২ কোন অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর