যুক্তি-১ কোন ধরনের অমাধ্যম অনুমান? ব্যাখ্যা করো।
উত্তর: যুক্তি-১ আবর্তন নামক অমাধ্যম অনুমানকে নির্দেশ করে। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদকে ন্যায়সঙ্গতভাবে স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। যেমন- সকল শিক্ষক হন শিক্ষিত মানুষ। অতএব, কিছু শিক্ষিত মানুষ হন শিক্ষক। এ আশ্রয়বাক্যের উদ্দেশ্যপদ 'শিক্ষক' সিদ্ধান্তে বিধেয় পদ হিসেবে এবং বিধেয় পদ 'শিক্ষিত মানুষ' সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে। অন্যদিকে আশ্রয়বাক্যের গুণ সিদ্ধান্তে অপরিবর্তিত আছে। উদ্দীপকে যুক্তি-১ এ বলা হয়েছে, 'কিছু পাখি হয় সুন্দর। অতএব, কিছু সুন্দর জীব হয় পাখি।' এখানে আবর্তনের সকল নিয়ম মেনে চলায় এটি আবর্তনের একটি বৈধ দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ কোন ধরনের অমাধ্যম অনুমান? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর