শেয়ারFacebookWhatsApp

যুক্তি-২ এর বৈধতা বিশ্লেষণ করো।

উত্তর: যুক্তি-২ এ সহানুমানের ছয় নম্বর নিয়ম ভঙ্গ করায় তা অবৈধ।সহানুমানের ষষ্ঠ নিয়মানুসারে, সহানুমানের একটি আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। এই নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে তাকে নঞর্থক আশ্রয়বাক্য থেকে সদর্থক আশ্রয়বাক্য অনুমান সংক্রান্ত অনুপপত্তি বলে। যেমন- কোনো কবি নন যুক্তিবিদকিছু দার্শনিক হন কবিঅতএব কিছু দার্শনিক হন যুক্তিবিদ এই যুক্তিটিতে প্রধান আশ্রয়বাক্য নঞর্থক যুক্তিবাক্য। তারপরেও সদর্থক বাক্যে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। সুতরাং এখানে নঞর্থক আশ্রয়বাক্য থেকে সদর্থক আশ্রয়বাক্য অনুমান সংক্রান্ত অনুপপত্তি ঘটেছে।উদ্দীপকে যুক্তি-২ এ দেখা যায় কোনো মাছ নয় ঝিনুক সকল ঝিনুক হয় জলজ প্রাণী অতএব কিছু জলজ প্রাণী হয় মাছ এখানে প্রধান আশ্রয়বাক্য নঞর্থক হওয়া সত্ত্বেও সিদ্ধান্তটি সদর্থক হয়েছে। যা সহানুমানের নিয়ম পরিপন্থী। সুতরাং যুক্তি ২ অবৈধ যুক্তি। সহানুমানের কোনো একটি যুক্তিকে সঠিক হতে হলে বিধিসঙ্গতভাবে সহানুমানের সকল নিয়ম পালন করা অত্যাবশ্যক। এ কারণে যুক্তি-২ এর সহানুমানটি অবৈধ বা ভ্রান্ত যুক্তি।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

যুক্তি-২ এর বৈধতা বিশ্লেষণ করো।

উদ্দীপক

যুক্তি-১: মুরগি হয় এমন যা থেকে ডিম আসে ডিম হয় এমন যা থেকে মুরগি আসে \therefore ডিম হয় এমন যা থেকে ডিম আসে। যুক্তি-২: কোনো মাছ নয় ঝিনুক সকল ঝিনুক হয় জলজ প্রাণী \therefore কিছু জলজ প্রাণী হয় মাছ।

Dinajpur · 2019

উত্তর

নিরপেক্ষ সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে অপ্রধান পদ বলে।

উত্তর

আবর্তনের নিয়ম পরিপন্থি হওয়ায় কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারে না। যে অমাধ্যম অবরোহ অনুমানে গুণের পরিবর্তন না করে আশ্রয়বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে আবর্তন বলে। আবর্তনের চতুর্থ নিয়ম অনুসারে আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারেনা। উদাহরণস্বরূপ O যুক্তিবাক্যের আবর্তন সম্ভব নয়। যেমন- O-কিছু মানুষ নয় আশাবাদী। অতএব, O কিছু আশাবাদী নয় মানুষ। এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ মানুষ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে কিন্তু আবর্তনের নিয়মানুসারে তা সম্ভব নয়।

উত্তর

যুক্তি-১ এ চতুষ্পদী অনুপপত্তি পরিলক্ষিত হয়।সহানুমানের যদি তিনটি পদের পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয় তাহলে তাতে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। সহানুমানের নিয়মানুযায়ী যুক্তি বাক্যে তিনটি পদ থাকবে। নিয়ম লঙ্ঘন করে তিনের অধিক চারটি পদ ব্যবহার করা হলে চতুষ্পদী অনুপপত্তির সৃষ্টি হয়। এরূপ যুক্তিতে প্রধান ও অপ্রধান পদ চিহ্নিত করা গেলেও মধ্যপদকে চিহ্নিত করা সম্ভব হয় না, অর্থাৎ বাকি দুটি পদের কোন পদটি মধ্যপদ হবে তা নির্ণয় করা যায় না। আর মধ্যপদকে চিহ্নিত করা না গেলে কোন পদটি মধ্যস্থতা করছে তা বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। এই অবস্থায় যথাযথ মধ্যস্থতার অভাবে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের সম্পর্ক যথার্থ বা বৈধ হয় না।উদ্দীপকের যুক্তি-১ এ চারটি পদ পরিলক্ষিত হয় যথা-১ মুরগি, ২ এমন যা ডিম থেকে আসে, ৩. ডিম ও ৪. এমন যা মুরগি থেকে আসে। সহানুমানের নিয়মানুসারে, তিনটি পদের পরিবর্তে চারটি পদ ব্যবহার করার কারণে যুক্তিটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।

উত্তর

যুক্তি-২ এ সহানুমানের ছয় নম্বর নিয়ম ভঙ্গ করায় তা অবৈধ।সহানুমানের ষষ্ঠ নিয়মানুসারে, সহানুমানের একটি আশ্রয়বাক্য নঞর্থক হলে সিদ্ধান্ত নঞর্থক হবে। এই নিয়ম লঙ্ঘন করলে যে অনুপপত্তি ঘটে তাকে নঞর্থক আশ্রয়বাক্য থেকে সদর্থক আশ্রয়বাক্য অনুমান সংক্রান্ত অনুপপত্তি বলে। যেমন- কোনো কবি নন যুক্তিবিদকিছু দার্শনিক হন কবিঅতএব কিছু দার্শনিক হন যুক্তিবিদ এই যুক্তিটিতে প্রধান আশ্রয়বাক্য নঞর্থক যুক্তিবাক্য। তারপরেও সদর্থক বাক্যে সিদ্ধান্ত অনুমান করা হয়েছে। সুতরাং এখানে নঞর্থক আশ্রয়বাক্য থেকে সদর্থক আশ্রয়বাক্য অনুমান সংক্রান্ত অনুপপত্তি ঘটেছে।উদ্দীপকে যুক্তি-২ এ দেখা যায় কোনো মাছ নয় ঝিনুক সকল ঝিনুক হয় জলজ প্রাণী অতএব কিছু জলজ প্রাণী হয় মাছ এখানে প্রধান আশ্রয়বাক্য নঞর্থক হওয়া সত্ত্বেও সিদ্ধান্তটি সদর্থক হয়েছে। যা সহানুমানের নিয়ম পরিপন্থী। সুতরাং যুক্তি ২ অবৈধ যুক্তি। সহানুমানের কোনো একটি যুক্তিকে সঠিক হতে হলে বিধিসঙ্গতভাবে সহানুমানের সকল নিয়ম পালন করা অত্যাবশ্যক। এ কারণে যুক্তি-২ এর সহানুমানটি অবৈধ বা ভ্রান্ত যুক্তি।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।