যুক্তি-১ এবং ২ যে দুটি অনুমান প্রক্রিযাকে নির্দেশ করেছে তাদের পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে যুক্তি-১ ও যুক্তি-২ এ যথাক্রমে মাধ্যম অনুমান ও অমাধ্যম অনুমানকে নির্দেশ করে। এদের মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে। প্রথমত, যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত সরাসরি অনুমিত হয়, তাকে অমাধ্যম অনুমান বলে। অন্যদিকে যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। দ্বিতীয়ত, অমাধ্যম অনুমানে সিদ্ধান্ত নেয়ার জন্য একাধিক আশ্রয়বাক্যের প্রয়োজন হয় না। কিন্তু মাধ্যম অনুমানে সিদ্ধান্ত নেয়ার জন্য একাধিক আশ্রয়বাক্যের প্রয়োজন হয়। তৃতীয়ত, অধিকাংশ যুক্তিবিদের মতে, অমাধ্যম অনুমান প্রকৃত অনুমান নয়। অন্যদিকে, সব যুক্তিবিদের মতে, মাধ্যম অনুমান প্রকৃত অনুমান। যুক্তি-১ এ দেখা যায়, একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে যা মাধ্যম অনুমানকে নির্দেশ করে। যুক্তি-২ এ একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে যা অমাধ্যম অনুমানকে নির্দেশ করে। সুতরাং বলা যায়, মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে স্পষ্টতই কিছু পার্থক্য বিদ্যমান। তবে তারা উভয়ই অবরোহ অনুমানের দুইটি প্রকার।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এবং ২ যে দুটি অনুমান প্রক্রিযাকে নির্দেশ করেছে তাদের পার্থ…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর

উত্তর
উত্তর