ছকের ১নং যুক্তিটি কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা করো।
উত্তর: ছকের ১নং যুক্তিটি অমাধ্যম অনুমানের প্রতিবর্তনকে নির্দেশ করে। যে অমাধ্যম অবরোহ অনুমানে আশ্রয়বাক্যের অর্থ অপরিবর্তিত রেখে গুণের পরিবর্তন করে এবং বিধেয়ের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিধেয় হিসেবে গ্রহণ করা হয় তাকে প্রতিবর্তন বলে। যেমন- A-সকল মানুষ হয় মরণশীল। অতএব, E-কোনো মানুষ নয় অমর। এখানে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের অর্থগত কোনো পার্থক্য নেই। উভয়ই একই অর্থ প্রকাশ করে। আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণও অপরিবর্তিত আছে। কেননা উভয়ই সার্বিক যুক্তিবাক্য। কিন্তু গুণের দিক থেকে আশ্রয়বাক্য সদর্থক এবং সিদ্ধান্ত নঞর্থক। অন্যদিকে, আশ্রয়বাক্যের বিধেয় পদ 'মরণশীল' এর বিরুদ্ধ পদ 'অমর' পদটিকে সিদ্ধান্তের বিধেয় করা হয়েছে। তাই এটি প্রতিবর্তনের দৃষ্টান্ত। উদ্দীপকের যুক্তি-১ এ বলা হয়েছে- কিছু মানুষ হয় শিক্ষিত। অতএব, কিছু মানুষ নয় অ-শিক্ষিত। এটি প্রতিবর্তনের একটি বৈধ দৃষ্টান্ত।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছকের ১নং যুক্তিটি কোন ধরনের অমাধ্যম অনুমানকে নির্দেশ করে? ব্যাখ্যা …
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর