যুক্তি-১ এর আবর্তিত রূপটি কোন ধরনের যুক্তিবাক্য হবে এবং কেন? বিশ্লেষণ করো।
উত্তর: যুক্তি-১ এর আশ্রয়বাক্যটি A যুক্তিবাক্য হওয়ায় এর আবর্তিত রূপ হবে । যুক্তিবাক্য।A যুক্তিবাক্য হচ্ছে সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সদর্থক যুক্তিবাক্য হিসেবে এর আবর্তন হবে সদর্থক যুক্তিবাক্যে। সদর্থক যুক্তিবাক্য দুইটি। A যুক্তিবাক্য এবং I যুক্তিবাক্য। A যুক্তিবাক্যের আবর্তন A যুক্তিবাক্য করা যাবে না। কেননা সেক্ষেত্রে ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম লঙ্ঘিত হবে। উদাহরণস্বরূপ উদ্দীপকের যুক্তি-১ এর A বাক্যটিকে A যুক্তিবাক্য আবর্তন করলে হবে-সকল জবা ফুল (A-বাক্য) [গণিত] সকল ফুল হয় জবা (A বাক্য)এখানে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়েছে। ফলে ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘন করার জন্য A যুক্তিবাক্যের আবর্তন A যুক্তিবাক্যে সম্ভব নয়।অপরদিকে A যুক্তিবাক্যের আবর্তন । যুক্তিবাক্যে করলে আবর্তনের কোনো নিয়ম লঙ্ঘিত হয়না। তাই এটি হবে একটি বৈধ আবর্তনের দৃষ্টান্ত। উদ্দীপকের যুক্তি-১ এর A যুক্তিবাক্যটির বৈধ আবর্তিত রূপ হবে নিম্নরূপ।সকল জবা হয় ফুল (A বাক্য) [গণিত] কিছু ফুল হয় জবা (I বাক্য)এটি যুক্তি-১ এর বৈধ আবর্তিত রূপ।পরিশেষে বলা যায় A যুক্তিবাক্যের আবর্তন হবে । যুক্তিবাক্য এবং ব্যাপ্যতার নিয়ম লঙ্ঘনজনিত কারণে A যুক্তিবাক্যের আবর্তন A যুক্তিবাক্যে সম্ভব নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এর আবর্তিত রূপটি কোন ধরনের যুক্তিবাক্য হবে এবং কেন? বিশ্লে…
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর