যুক্তি-৩ এ সহানুমানের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে- বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকের যুক্তি-৩ এ সহানুমানের চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে। সহানুমানে যদি তিনটি পদের পরিবর্তে চারটি পদ ব্যবহার করা হয় তাহলে তাতে চতুষ্পদী অনুপপত্তি ঘটে। সহানুমানের নিয়মানুযায়ী যুক্তিবাক্যে তিনটি পদ থাকবে। নিয়মলঙ্ঘন করে তিনের অধিক চারটি পদ ব্যবহার করা হলে চতুষ্পদী অনুপপত্তির সৃষ্টি হয়। এরূপ যুক্তিতে প্রধান ও অপ্রধান পদ চিহ্নিত করা গেলেও মধ্যপদকে চিহ্নিত করা সম্ভব হয় না, অর্থাৎ বাকি দুটি পদের মধ্যে কোন পদটি মধ্যপদ হবে তা নির্ণয় করা যায় না। আর মধ্যপদকে চিহ্নিত করা না গেলে কোন পদটি মধ্যস্থতা করছে তা বোঝা মুশকিল হয়ে দাঁড়ায়। এই অবস্থায় যথাযথ মধ্যস্থতার অভাবে সিদ্ধান্তে প্রধান ও অপ্রধান পদের সম্পর্ক যথার্থ বা বৈধ হয় না।উদ্দীপকের যুক্তি-৩ এ দেখা যায়, এখানে চারটি পদ বিদ্যমান। ১. মুরগি ২. এমন যা ডিম থেকে আসে ৩. ডিম ৪. এমন যা মুরগি থেকে আসে। এই চারটি পদ ব্যবহার করার কারণে যুক্তিটিতে চতুষ্পদী অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-৩ এ সহানুমানের কোন ধরনের অনুপপত্তি ঘটেছে- বুঝিয়ে লেখ।
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর

উত্তর
উত্তর