ঘটনা-২ এর আবর্তনটির বৈধতা যাচাই করো।
উত্তর: ঘটনা-২ এর আবর্তনটি হচ্ছে অবৈধ এবং এতে A-যুক্তিবাক্যের সরল আবর্তন জনিত অনুপপত্তি ঘটেছে।প্রদত্ত যুক্তিটি অমাধ্যম অনুমানের অন্তর্গত আবর্তনের নিয়ম লঙ্ঘনজনিত একটি অবৈধ যুক্তি। আবর্তনের নিয়মানুযায়ী, আশ্রয়বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না কিন্তু এ বাক্যের সরল আবর্তনে এ নিয়ম লঙ্ঘন হয়। সরল আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই থাকে। তাই সার্বিক হিসেবে এ বাক্যের সিদ্ধান্ত হবে সার্বিক এবং আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের গুণ একই থাকায় এ বাক্যের সিদ্ধান্ত হবে সদর্থক কাজেই সিদ্ধান্তটি হবে সার্বিক সদর্থক অর্থাৎ A যুক্তিবাক্য। ব্যাপ্যতার নিয়মানুযায়ী যার উদ্দেশ্য ব্যাপ্য ও বিধেয় অব্যাপ্য। আর আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের উদ্দেশ্য ও বিধেয় পরস্পর পরিবর্তন করায় আশ্রয়বাক্য A এর অবাপ্য বিধেয় সিদ্ধান্তে A বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যাপ্য হয়ে যায়। ফলে যুক্তিতে A বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটে। কাজেই A-বাক্যের ক্ষেত্রে সঠিকভাবে আবর্তন প্রক্রিয়া প্রয়োগ করতে চাইলে এর আবর্তন করতে হবে I বাক্যে।উদ্দীপকের দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে সকল কাক হয় পাখি অতএব সকল পাখি হয় কাক। এই আবর্তনের আশ্রয়বাক্যটি একটি A যুক্তিবাক্য এবং এর আশ্রয়বাক্যের অব্যাপ্য বিধেয় সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে গেছে। তাই যুক্তিটি অবৈধ। এক্ষেত্রে বৈধ যুক্তি হবে-সকল কাক হয় পাখি [গণিত] কিছু পাখি হয় কাক।পরিশেষে বলা যায় যে, আবর্তনের 'যুক্তিতে A-বাক্যের সরল আবর্তনজনিত অনুপপত্তি ঘটার সম্ভাবনা এড়িয়ে বৈধ যুক্তি প্রণয়নের ক্ষেত্রে আশ্রয়বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ঘটনা-২ এর আবর্তনটির বৈধতা যাচাই করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর