উদ্দীপকের সহানুমানটির প্রধান পদ, অপ্রধান, পদ ও মধ্যপদ চিহ্নিত করো।
উত্তর: উদ্দীপকে সহানুমানটির প্রধান পদ, অপ্রধান পদ ও মধ্যপদ যথাক্রমে কবুতর, কোকিল ও পাখি।যে পদটি প্রধান আশ্রয়বাক্য অবস্থান করে এবং পরবর্তী সময়ে সিদ্ধান্তের বিধেয় হিসেবে ব্যবহৃত হয় তাকে প্রধান পদ বলে। যে পদটি দ্বিতীয় বাক্যে অর্থাৎ অপ্রধান আশ্রয়বাক্য অবস্থান করে এবং পরে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় তাকে অপ্রধান পদ বলে। আবার যে পদটি সিদ্ধান্তে থাকেনা কিন্তু প্রধান ও অপ্রধান দুই আশ্রয়বাক্যেই থাকে তাকে বলে মধ্যপদ।উদ্দীপকের সহানুমানে বলা হয়েছে:সকল কবুতর হয় পাখিসকল কোকিল হয় পাখি [গণিত] সকল কোকিল হয় কবুতর।সহানুমানটিতে আমরা দেখতে পাই, কবুতর পদটি প্রধান আশ্রয়বাক্যে অবস্থান করছে এবং সিদ্ধান্তে বিধেয় হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এটি প্রধান পদ। আবার কোকিল পদটি অবস্থান করছে অপ্রধান আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয়েছে তাই কোকিল পদটি অপ্রধান পদ। একইভাবে পাখি পদটি সিদ্ধান্তে নেই কিন্তু প্রধান ও অপ্রধান দুই যুক্তিবাক্যেই অবস্থান করছে। অতএব এটি মধ্যপদ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের সহানুমানটির প্রধান পদ, অপ্রধান, পদ ও মধ্যপদ চিহ্নিত করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর