পাঠ্যবইয়ের আলোকে তথ্য-১ এবং তথ্য-২ এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তথ্য-১ সরল আবর্তন এবং তথ্য-২ অ-সরল আবর্তনকে নির্দেশ করছে।আবর্তনকে দুই ভাগে ভাগ করা হয়। যথা- সরল আবর্তন ও অ-সরল আবর্তন। যে আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই তাকে তাকে সরল আবর্তন বলে। অর্থাৎ, সরল আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ অভিন্ন থাকে। যেমন- 'তথ্য-১' এ আশ্রয়বাক্য 'E-কোনো S নয় P [গণিত] এবং সিদ্ধান্ত 'E-কোনো P নয় S [গণিত] । যেখানে উভয়ের পরিমাণ একই আছে। তাই এটি সরল আবর্তন। আবার, যে আবর্তনে আশ্রয়বাক্যের চেয়ে সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়। তাকে অ-সরল আবর্তন বলে। অর্থাৎ, অ- সরল আবর্তনে আশ্রয়বাক্যের চেয়ে সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়। যেমন- 'তথ্য-২' এ আশ্রয়বাক্য 'A-সকল S হয় P [গণিত] এবং সিদ্ধান্ত 'I-কিছু P হয় S [গণিত] - এর পরিমাণ ভিন্ন। তাই এটি অ-সরল আবর্তন।আবর্তনের নিয়ম অনুযায়ী, সকল প্রকার যুক্তিবাক্যের সরল-আবর্তন করা যায় না। যেসব ক্ষেত্রে সরল আবর্তন করা যায় না সেসব ক্ষেত্রে অ- সরল আবর্তন করা হয়। যেমন- A যুক্তিবাক্যের সরল আবর্তন করা যায় না। কারণ এর অব্যাপ্য বিধেয় পদ উদ্দেশ্য পদ হিসেবে ব্যবহৃত হয় যা আবর্তনের নিয়ম বিরুদ্ধ। কিন্তু A যুক্তিবাক্যের অ-সরল আবর্তন করা যায়। এক্ষেত্রে আবর্তনের নিয়ম মেনে অ-সরল আবর্তন করা হয়।পরিশেষে বলা যায়, সরল ও অ-সরল আবর্তনের মধ্যে পার্থক্য থাকলেও আবর্তনের ক্ষেত্রে উভয় প্রকার আবর্তনের গুরুত্ব সমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পাঠ্যবইয়ের আলোকে তথ্য-১ এবং তথ্য-২ এর মধ্যে পার্থক্য বিশ্লেষণ করো।
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর