যুক্তি-১ এর অনুমানটি কোন ধরনের এবং এটি যথার্থ কি না? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যুক্তি-১ এর অনুমানটি অমাধ্যম অনুমান, যা যথার্থ নয়।যে অবরোহ অনুমানে একটি আশ্রয়বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে অমাধ্যম অনুমান বলে। যেমন-সকল অধ্যাপক হন উচ্চ শিক্ষিত মানুষ।অতএব, কিছু উচ্চ শিক্ষিত মানুষ হন অধ্যাপক।এতে একটিমাত্র আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমান করা হয় বলে। অজানায় যাওয়ার কোনো সুযোগ নেই। সিদ্ধান্তে আশ্রয়বাক্যের পুনরুক্তি হয় এজন্য একে যথার্থ অনুমান বলা যায় না।উদ্দীপকে যুক্তি-১ এ একটিমাত্র আশ্রয়বাক্য 'সব মানুষ হয় প্রাণী' থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয় 'কিছু প্রাণী হয় মানুষ'। সব মানুষকে প্রাণী উল্লেখ করে সিন্যান্তে কিছু প্রাণীকে মানুষ বলে স্বীকার করার মাধ্যমে আশ্রয়বাক্যের পুনরাবৃত্তি হয়েছে। নতুন কোনো তথ্যের সন্ধান পাওয়া যায় না। কিন্তু অনুমানের মূল বৈশিষ্ট্য হলো জ্ঞাত তথ্য থেকে অজ্ঞাত তথ্যে উপনীত হওয়া। অর্থাৎ অনুমানের এই মূল বৈশিষ্ট্য অনুপস্থিত থাকায় এটি যথার্থ অনুমান নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তি-১ এর অনুমানটি কোন ধরনের এবং এটি যথার্থ কি না? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর