উদ্দীপকে কোন সহানুমানটি বৈধ? বৈধতা প্রমাণ করো।
উত্তর: উদ্দীপকে উদ্দীপক-১-এর সহানুমানটি বৈধ এবং উদ্দীপক-২-এর সহানুমানটি অবৈধ। উদ্দীপক-১-এর সহানুমানটি হলো- সব A হয় Bসব C হয় A [গণিত] সব C হয় B উপরের উদাহরণটিতে দেখা যাচ্ছে যে, এখানে আশ্রয়বাক্য দুটি থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে অনুমিত হয়েছে। সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সমব্যাপক হয়েছে। মধ্যপদ প্রধান আশ্রয়বাক্যে একবার ব্যাপ্য হয়েছে। আশ্রয়বাক্যের কোনো অব্যাপ্য পদ সিদ্ধান্তে গিয়ে ব্যাপ্য হয়নি। এছাড়া সহানুমানের অন্যান্য নিয়মও যুক্তিটিতে পালন করা হয়েছে। তাই সহানুমানটি বৈধ।উদ্দীপক-২-এর সহানুমানটি হলো- সব A হয় Bসব C হয় B [গণিত] সব C হয় A উপরের যুক্তিটিতে দেখা যাচ্ছে যে, এখানে দুটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। আর সিদ্ধান্ত আশ্রয়বাক্যের সমব্যাপক হয়েছে। কিন্তু দুটি আশ্রয়বাক্যের কোনোটিতেই মধ্যপদ একবারও ব্যাপ্য হয়নি। তাই দেখা যাচ্ছে যে, যুক্তিটিতে সহানুমানের নিয়ম যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তাই যুক্তিটি অবৈধ। সুতরাং দেখা যাচ্ছে যে, উদ্দীপক-১-এ সহানুমানের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কিন্তু উদ্দীপক-২ এ সহানুমানের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ করা হয়নি। তাই উদাহরণ-২-এর সহানুমানটি অবৈধ এবং উদাহরণ-১-এর সহানুমানটি বৈধ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন সহানুমানটি বৈধ? বৈধতা প্রমাণ করো।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর